শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ইকুয়েডরে পুল হলে বন্দুকধারীদের হামলায় পাঁচজন নিহত

    ইকুয়েডরে পুল হলে বন্দুকধারীদের হামলায় পাঁচজন নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইকুয়েডরে একটি পুল হলে বন্দুকধারীদের গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শনিবার (২৫ অক্টোবর) এই রক্তাক্ত সহিংসতা ঘটিয়েছে একটি মাদক চক্র।

    পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, সান্তো ডোমিঙ্গো অঞ্চলে অবস্থিত পুল হলে তিনজন ব্যক্তি গাড়ি থেকে নেমে গুলি চালায়।

    স্থানীয় সংবাদমাধ্যম আলফা ও ওমেগাকে ওই কর্মকর্তা জানিয়েছেন, নিহত পাঁচ জনের বাইরে আরও একজন আহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে সান্তো ডোমিঙ্গোর পুল হলে একই রকম হত্যাকাণ্ড ঘটেছে।

    ইনসাইট ক্রাইম থিঙ্ক ট্যাঙ্কের মতে, বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়া এবং পেরুর মধ্যে অবস্থিত ইকুয়েডর ক্রমবর্ধমান গ্যাং সহিংসতার কবলে পড়েছে। একসময়ের শান্তিপূর্ণ ইকুয়েডর এখন দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ হত্যার হারের দেশে পরিণত হয়েছে।

    ইকুয়েডোরান অবজারভেটরি অন অর্গানাইজড ক্রাইম-এর তথ্য অনুসারে, ২০২৫ সালের প্রথমার্ধে, গত বছরের একই সময়ের তুলনায় হত্যার সংখ্যা ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন