শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ল্যুভর জাদুঘরে রত্ন চুরি: দুইজন গ্রেপ্তার

    ল্যুভর জাদুঘরে রত্ন চুরি: দুইজন গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঐতিহাসিক ল্যুভর জাদুঘরে মূল্যবান রত্ন চুরি ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ফ্রান্সের পুলিশ। রোববার (২৬ অক্টোবর) ফরাসি সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।

    ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিসিয়ান জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা প্যারিসের শহরতলীর সেইন-সেন্ট-ডেনিসের বাসিন্দা। তাদের মধ্যে একজন চার্লস ডি গল বিমানবন্দরে বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তাকে গ্রেপ্তার করা হয়।

    গত রোববার চার চোর বিশ্বের অন্যতম জনপ্রিয় জাদুঘরে প্রবেশ করে। ওই সময় তারা ওয়েল্ডিংয়ের যন্ত্রাংশ ব্যবহার করে দিনেদুপুরে ভবনটিতে চুরি করতে যায়।

    এ ঘটনার পর ফ্রান্সের বিচারমন্ত্রী জানান তাদের নিরাপত্তায় ঘাটতি ছিল।

    জানা গেছে, চুরিরদিন সকাল ৯টা ৩০ মিনিটে জাদুঘরটি খোলা হয়। এর কিছুক্ষণ পরই চোরচক্রটি প্রবেশ করে।

    সন্দেহভাজন চোররা সিন নদীর কাছে একটি যানচালিত সিঁড়ি নিয়ে এসেছিল। এটি দিয়ে তারা জাদুঘরের অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে।

    একটি ছবিতে দেখা গেছে সিঁড়িটি ভবনের প্রথম তলার সঙ্গে লাগানো আছে। দুই চোর গ্রিল কাটার যন্ত্র দিয়ে গ্রিল কেটে ভবনের ভেতর প্রবেশ করে।

    এরপর সেখানে থাকা গার্ডদের হুমকি দিয়ে তারা ভবনের একটি রুম খালি করে ফেলে। সবাই চলে যাওয়ার পর গ্লাস কেটে মূল্যবান রত্ন নিয়ে পালায় চোররা।

    পরবর্তীতে জানা যায়, চোররা ভবনের যে চারটি রুমে প্রবেশ করেছিল সেটির একটিতে কোনো ধরনের সিসি ক্যামেরা ছিল না।

    ফরাসি পুলিশ জানিয়েছে, চোররা সেখানে মাত্র চার মিনিট ছিল। চুরি করে তারা রুমের বাইরে অপেক্ষামান দুটি স্কুটারে করে সেখান থেকে পালিয়ে যায়।

    দুর্ধর্ষ এ চুরির পর ফ্রান্সে জাদুঘরসহ অন্যান্য সাংস্কৃতিক কেন্দ্রের নিরাপত্তা বাড়ানো হয়।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন