শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ট্রাম্পের প্রশংসা: শেহবাজ-আসিম মুনির “মহান মানুষ”

    ট্রাম্পের প্রশংসা: শেহবাজ-আসিম মুনির “মহান মানুষ”
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির “মহান মানুষ”। তিনি আশা প্রকাশ করেছেন, শিগগিরই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত সমাধান হবে।

    রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে, থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতির মধ্যস্থতা করার পর ট্রাম্প এই মন্তব্য করেন।

    তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র প্রতি মাসে গড়ে একটি করে যুদ্ধ থামিয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, 'আর মাত্র একটি বাকি আছে। যদিও আমি শুনেছি, পাকিস্তান এবং আফগানিস্তান শুরু করেছে। তবে আমি খুব দ্রুত এটিও সমাধান করব। আমি তাদের দুজনকেই চিনি। পাকিস্তানের ফিল্ড মার্শাল এবং প্রধানমন্ত্রী দুর্দান্ত মানুষ। আমার কোন সন্দেহ নেই যে, আমরা দ্রুত এটি সম্পন্ন করতে যাচ্ছি।'

    মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'আমার এটা (যুদ্ধ থামানোর) দরকার নেই... কিন্তু যদি আমি সময় নিয়ে লাখ লাখ জীবন বাঁচাতে পারি, তাহলে সেটা সত্যিই একটা দুর্দান্ত বিষয়। এর চেয়ে ভালো কিছু করার কথা আমার মনে নেই।'

    তিনি বলেন, 'আমার প্রশাসন মাত্র আট মাসে যে আটটি যুদ্ধ শেষ করেছে - এমন কিছু কখনো হয়নি। কখনও নয়। কখনো হবেও না। আমি এমন কোনো প্রেসিডেন্টের কথা মনে করতে পারছি না, যিনি কখনো একটি যুদ্ধের সমাধান করেছেন। আমার মনে হয় না কেউ... তারা কেবল যুদ্ধ শুরু করে।'


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন