বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামকে শরীয়তপুরে দাফন

    মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামকে শরীয়তপুরে দাফন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের মরদেহ নিজ গ্রাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে পৌঁছেছে। রোববার (২৬ অক্টোবর) গভীর রাতে মরদেহ পৌঁছালে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

    স্থানীয়রা জানান, রাতভর শত শত মানুষ ভিড় করেন আজাদের বাড়িতে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি প্রতিদিনের মতোই কাজে বের হয়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রাণ হারাতে হলো এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায়।

    মরদেহ বাড়িতে পৌঁছার পর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় তাকে। এদিকে, ঘটনার পর মেট্রোরেল কর্তৃপক্ষের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
    স্থানীয় প্রশাসনও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে।

    সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯ টায় বাড়ির পাশে এক মাদ্রাসার মাঠে আবুল কালাম আজাদের দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে। পরে তাকে দাফন করা হবে। 

    এর আগে, রোববার রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় বায়তুল ফালাহ্ জামে মসজিদে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা। এতে অংশ নেন শত শত মানুষ। 

    এর আগে রাত নয়টায় কালামের মরদেহ সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় তার ভাড়া বাসায় আনা হলে স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। তাদের আহাজারিতে ভারি হয়ে উঠে সেখানকার পরিবেশ। শোকের মাতম ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে। নিহত কালামের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিতে সরকারের প্রতি দাবি জানান এলাকাবাসী ও স্বজনরা।

    নিহত আবুল কালাম আজাদ ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজ করতেন। স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় ভাড়া থাকতেন তিনি।

    প্রসঙ্গত, রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি ভারী বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান পথচারী আবুল কালাম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন