শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে জানুয়ারির পর সর্বোচ্চ মুদ্রাস্ফীতি রেকর্ড

    যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে জানুয়ারির পর সর্বোচ্চ মুদ্রাস্ফীতি রেকর্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বর মাসে ভোক্তা পণ্যের দাম গত বছরের তুলনায় ৩ শতাংশ বেড়েছে—যা চলতি বছরের জানুয়ারির পর সর্বোচ্চ মুদ্রাস্ফীতির স্তর। শুক্রবার (২৪ অক্টোবর) ইউএস সরকারি পরিসংখ্যানে এই তথ্য প্রকাশ করা হয়েছে। যদিও এই হার অর্থনীতিবিদদের পূর্বাভাসের তুলনায় কিছুটা কম।

    সেপ্টেম্বরে মূল্যবৃদ্ধির হার ছিল ২.৯ শতাংশ। সাম্প্রতিক মাসগুলোতে শুল্ক আরোপ ও পণ্যমূল্য বৃদ্ধির ধারাবাহিকতায় মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে দেশটিতে। বিশেষত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানিকৃত পণ্যের ওপর ধারাবাহিক শুল্ক নীতির সঙ্গে এ বৃদ্ধির সময়কাল মিলে গেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

    তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে গরুর মাংসের দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ। যুক্তরাষ্ট্রে মাংসের দাম কমাতে আর্জেন্টিনা থেকে গরুর মাংস আমদানির পরিকল্পনা ঘোষণা করায় স্থানীয় খামারিরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

    অন্যদিকে, ডিমের দাম সেপ্টেম্বর মাসে ৫ শতাংশ কমেছে, যা এক বছর আগের তুলনায় প্রায় ১ শতাংশ কম। তবে কফির দাম বেড়েছে ১৯ শতাংশ, যা দৈনন্দিন ব্যয়ের ওপর চাপ বাড়াচ্ছে।

    হোয়াইট হাউস জানিয়েছে, অর্থনীতিবিদদের অনুমানের চেয়ে মুদ্রাস্ফীতি কম আসা ‘আমেরিকান পরিবারগুলোর জন্য সুখবর।’

    প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, চলমান সরকারি শাটডাউনের কারণে অক্টোবর মাসে হয়তো নতুন কোনো মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশ করা যাবে না, যা বাজার ও ব্যবসা খাতে অনিশ্চয়তা তৈরি করবে।

    সাম্প্রতিক মাসগুলোতে একদিকে মুদ্রাস্ফীতি বাড়ছে, অন্যদিকে কর্মসংস্থান কমছে—যা অর্থনীতিকে ‘স্ট্যাগফ্লেশন’-এর ঝুঁকিতে ফেলেছে। ফেডারেল রিজার্ভের জন্যও এটি একটি কঠিন পরিস্থিতি তৈরি করেছে।

    মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সুদের হার বাড়ালে অর্থনীতি মন্থর হয়ে যেতে পারে, আবার চাকরির বাজারে গতি ফেরাতে হার কমালে ব্যয় বাড়বে এবং মুদ্রাস্ফীতি আরও ত্বরান্বিত হবে।

    তবে বিশ্লেষকরা বলছেন, সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতি বাড়ায় ফেডের পরবর্তী সভায় আবার হার কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হতে পারে।

    বিশেষজ্ঞদের মতে, শুল্কনীতির প্রভাব মুদ্রাস্ফীতিতে আংশিক ভূমিকা রাখছে, তবে মূলত আবাসন ও খাদ্যপণ্যের দাম বাড়ার কারণেই এই ঊর্ধ্বগতি।

    আগামী নভেম্বর থেকে চীন থেকে আমদানি করা সব পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলে বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখন এক কঠিন ভারসাম্যের সন্ধানে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন