বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • মোন্থার তাণ্ডবের আশঙ্কা, ৫০ হাজার মানুষ ত্রাণ শিবিরে

    মোন্থার তাণ্ডবের আশঙ্কা, ৫০ হাজার মানুষ ত্রাণ শিবিরে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরের ওপর দিয়ে তীব্রভাবে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ভারতের পূর্ব উপকূলে ব্যাপক তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়টির তীরে আছড়ে পড়ার আগে সোমবার (২৭ অক্টোবর) প্রায় ৫০ হাজার মানুষকে ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে।

    ভারতের জরুরি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। অন্ধ্র প্রদেশ ও ওড়িশার উপকূলীয় অঞ্চলে স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    আগামীকাল মঙ্গলবারের মধ্যে ঘূর্ণিঝড়টি তীব্র ঝড়ে পরিণত হতে পারে। দিনের শেষের দিকে এটি অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

    অন্ধ্র প্রদেশের একজন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইতোমধ্যেই কাকিনাড়া জেলার উপকূলের কাছাকাছ থাকা লোকদের সরিয়ে নেওয়া শুরু হয়ে গেছে।

    আঞ্চলিক সরকারি প্রতিবেদনে দেখা গেছে, প্রায় ৫০ হাজার মানুষকে ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে।

    অন্ধ্র প্রদেশের নিম্নাঞ্চল থেকে পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার জন্য দুর্যোগ দলগুলো তৎপরতা চালিয়ে যাচ্ছে। স্থানীয় সরকার আশঙ্কা করছে, ৩৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। ছাড়া প্রতিবেশী রাজ্য ওড়িশার জেলেদের সমুদ্রে যাওয়া এড়াতে সতর্ক করা হয়েছে।

    এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে এই সাগরে ঘন ঘন ঘূর্ণিঝড় আঘাত হানে। ১৯৯৯ সালের অক্টোবরে ওড়িশায় আঘাত হানা একটি সুপার সাইক্লোন ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটায়। এখনো এটি ভারতের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটি।

    দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কর্তৃপক্ষ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের পর জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। রাজ্যটির রাজধানী চেন্নাই বন্যার ঝুঁকিতে থাকে।

    হিমালয় দেশ নেপালে দুর্যোগ কর্তৃপক্ষ মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সম্ভাব্য বৃষ্টিপাত এবং তুষারপাতের বিষয়ে সতর্ক করেছে। এই মাসে নেপালজুড়ে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে ৫৩ জনের মৃত্যু হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ