শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ট্রাম্প বললেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করুন, পুতিন

    ট্রাম্প বললেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করুন, পুতিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে বলেছেন, পারমাণবিক চালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পরিবর্তে তার উচিত ইউক্রেনে যুদ্ধ বন্ধ করা। সোমবার (২৮ অক্টোবর) হোয়াইট হাউসের প্রকাশ করা একটি অডিও ফাইলে ট্রাম্পকে এ মন্তব্য করতে শোনা যায়।

    এর আগে রোববার মস্কো জানিয়েছে, ‘বুরেভেস্টনিক’ ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় এই অস্ত্র যে কোনো প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম। পুতিন জানিয়েছেন, দেশ এই অস্ত্র মোতায়েনের দিকে এগোচ্ছে। ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার ভ্রমণ করেছে এবং প্রায় ১৫ ঘণ্টা ধরে আকাশে উড়েছে।

    ট্রাম্প বলেন, 'ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে তোমাদের উচিত যুদ্ধ শেষ করা। যুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়ার কথা, তা এখন চতুর্থ বছরে।'

    তিনি সাংবাদিকদের বলেন, 'তারা জানে যে, আমাদের কাছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ পারমাণবিক সাবমেরিন আছে। তাই আমি বলতে চাইছি, তাদের তীরে যেতে এটিকে ৮ হাজার মাইলও যেতে হবে না।'

    ট্রাম্প বারবার বলেছেন, তিনি ইউক্রেনের যুদ্ধের অবসান চান। তার মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের 'সবচেয়ে ভয়াবহ যুদ্ধ' এটি।

    এর আগে রয়টার্স জানিয়েছে, পুতিন যদি ইউক্রেনে যুদ্ধ বন্ধে বিলম্ব অব্যাহত রাখেন, তাহলে ট্রাম্প প্রশাসন রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে লক্ষ্য করে অতিরিক্ত নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে।

    রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের কথা জিজ্ঞেস করা হলে ট্রাম্প বলেন, সেটি 'জানতে পারবেন।'


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন