শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • অষ্টমবার ক্ষমতায় পল বিয়া, বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান

    অষ্টমবার ক্ষমতায় পল বিয়া, বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৯২ বছর বয়সী পল বিয়া অষ্টমবারের জন্য ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আবারও জাতীয় নির্বাচনে জয়ের মাধ্যমে তিনি বিশ্বের দীর্ঘমেয়াদি এবং সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধানের খেতাব অর্জন করেছেন। ১৯৮২ সালে ক্ষমতায় আসেন পল বিয়া, এবং গত ৪৩ বছর ধরে দেশটির ক্ষমতা দৃঢ়ভাবে ধরে রেখেছেন।

    ১২ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল সোমবার (২৭ অক্টোবর) ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দেশটির সাংবিধানিক কাউন্সিল দ্বারা আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে পল বিয়ার নাম ঘোষণা করা হয়েছে। ২০০৮ সালে প্রেসিডেন্টের মেয়াদের সীমা তুলে দেওয়ার পর তিনি আর কোনো সীমাবদ্ধতার মুখোমুখি হননি।

    সাংবিধানিক কাউন্সিলের সভাপতি ক্লেমেন্ট আতাঙ্গানা বলেন, প্রার্থী বিয়া পলকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হলো।

    এ বছর তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসা চিরোমা বাকারি। তিনি পল বিয়ার সরকারের একজন মুখপাত্র ছিলেন। এ বছরের শুরুতে বিয়ার সঙ্গে মতবিরোধের কারণে দল ছেড়ে দেন। নির্বাচনে পলের বিপক্ষে প্রচারাভিযান চালান যা বড় জনসমাগম এবং বিরোধী দল ও নাগরিক সংগঠনগুলোর সমর্থন পায়।

    তবে ক্যামেরুনে জাতীয় নির্বাচনের ফল প্রকাশের আগে রাজনৈতিক সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চল ও প্রধান শহর দুয়ালায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিরোধী দলের সমর্থকদের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

    নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই চিরোমা দাবি করেছেন যে, তিনি ৫৪.৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন