শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • হামাস ইসরাইলকে ফের এক জিম্মির মরদেহ হস্তান্তর

    হামাস ইসরাইলকে ফের এক জিম্মির মরদেহ হস্তান্তর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস আরেক ইসরাইলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে। গাজার দক্ষিণাঞ্চলে ইসরাইলি ড্রোন হামলায় দুজন ফিলিস্তিনি নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

    ইসরাইলের সামরিক বাহিনী সোমবার জানিয়েছে, হামাসের কাছ থেকে ওই জিম্মির মরদেহের কফিন রেডক্রসের মাধ্যমে বুঝে নেওয়া হয়েছে। গাজায় থাকা সেনাদের কাছে কফিন পৌঁছে দেওয়ার প্রক্রিয়াও চলছে।

    যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিটি ১০ অক্টোবর কার্যকর হয়। চুক্তির শর্ত মেনে গাজায় মারা যাওয়া ২৮ জন জিম্মির মরদেহ একে একে ফেরত দিচ্ছে হামাস। গতকাল পর্যন্ত ১৬ জন জিম্মির মরদেহ ফেরত দেওয়া হয়েছে।

    এর আগে ১৩ অক্টোবর যুদ্ধবিরতির শর্ত মেনে জীবিত ২০ জন জিম্মির সবাইকে ইসরাইলের কাছে হস্তান্তর করেছে হামাস।

    চলমান শান্তি আলোচনায় হামাসের আলোচক খলিল আল–হায়া গত শনিবার বলেছিলেন, জিম্মিদের মরদেহ খুঁজে বের করার ক্ষেত্রে ‘চ্যালেঞ্জ’ রয়ে গেছে। কেননা, দখলদারেরা গাজার ভূখণ্ডকে বদলে দিয়েছে।

    খলিল আল-হায়ার মতে, যারা মরদেহ দাফন করেছিলেন, তাদের অনেকেই যুদ্ধে মারা গেছেন। আবার অনেকেই দাফন করার জায়গা ভুলে গেছেন।

    খলিল আল-হায়ার এমন মন্তব্যের পরদিন মরদেহ খুঁজে বের করার কাজে সহায়তার জন্য মিশরের কারিগরি দলকে গাজায় প্রবেশের অনুমতি দেয় ইসরাইল। মরদেহ খোঁজার কাজে এক্সকাভেটর ও ট্রাক ব্যবহার করা হচ্ছে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন