শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • দুবাইগামী স্পাইসজেটের বিমান ১৬০ যাত্রী নিয়ে চেন্নাইতে নিরাপদে অবতরণ

    দুবাইগামী স্পাইসজেটের বিমান ১৬০ যাত্রী নিয়ে চেন্নাইতে নিরাপদে অবতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের পর মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফিরে আসতে বাধ্য হয়েছে। ঘটনাটি ঘটে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে।

    ভারতীয় বিমান পরিষেবা সংস্থা স্পাইসজেটের ওই উড়োজাহাজটিতে ১৬০ জন যাত্রী ছিলেন। পিটিআই’র প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি মাদুরাই থেকে দুবাই যাচ্ছিল। উড্ডয়নের কিছু সময় পর বিমানচলক যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করলে নিরাপত্তার কারণে বিমানটি ফিরিয়ে চেন্নাই বিমানবন্দরে অবতরণ করান।

    যাত্রী এবং ক্রুদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীরা সবাই নেমে যাওয়ার পর প্রকৌশলীরা বিমানটি পরীক্ষা করা শুরু করেন।

    প্রসঙ্গত, গত ১২ জুন গুজরাটের রাজধানী আহমেদাদে উড্ডয়নের মাত্র ৩০ সেকেন্ড পর আছড়ে পড়ে ভারতের ফ্ল্যাগশিপ বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিমান। লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী সেই বিমানটিতে ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন, তাদের মধ্যে একজন যাত্রী ব্যাতীত সবাই নিহত হন।

    ভয়াবহ সেই দুর্ঘটনার পর থেকে গত কয়েক মাসে ভারতের বিভিন্ন বিমান পরিষেবার সংস্থার বিমানে নানা ত্রুটি ধরা পড়ছে। পাঁচ দিন আগে কলকাতা থেকে জম্মু-কাশ্মিরের রাজধানী শহর শ্রীনগরগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানকে জরুরি অবতরণ করাতে হয় বেনারসের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানটির অবতরণের কারণ—সেটির জ্বালানি ট্যাংকে লিক ছিল এবং মাঝ আকাশে সেটি চালকের নজরে আসে।

    যান্ত্রিক ত্রুটির কারণে জুন থেকে এ পর্যন্ত ৪ মাসে ভারতে অনেক বিমান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে, কিংবা ফ্লাইট বাতিলে বাধ্য হয়েছে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন