বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির
  • আলী রীয়াজ

    সংবিধান সংস্কারের জন্য গণভোটের সুপারিশ

    সংবিধান সংস্কারের জন্য গণভোটের সুপারিশ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় ঐকমত্য কমিশন সংসদীয় সংবিধান সংস্কারের বিষয়ে গণভোটের আয়োজন করতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ তথ্য জানান।

    অধ্যাপক আলী রীয়াজ বলেন, “সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। গণভোটের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের মতামত সংগ্রহ করলে সিদ্ধান্ত গ্রহণ আরও গ্রহণযোগ্য হবে।”
    তিনি আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যেই প্রক্রিয়াগত ও আইনগত দিকগুলো পর্যবেক্ষণ করছে এবং সরকারি ও রাজনৈতিক স্তরের সঙ্গে সমন্বয় নিশ্চিত করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

    তিনি বলেছেন, সংবিধান সংস্কার বিষয়ে গণভোটের আয়োজন করতে পরামর্শ দেওয়া হয়েছে সরকারকে। এ বিষয়ে একই সঙ্গে অবিলম্বে আদেশ জারি করারও পরামর্শ দেওয়া হয়েছে।

    তিনি বলেন, কিছুক্ষণ আগে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়েছে। আজকের মধ্যে রাজনৈতিক দল— যারা এই প্রক্রিয়ার সঙ্গে যু্ক্ত ছিলেন, তাদের অবহিত করব।

    আলী রীয়াজ বলেছেন, সরকার কিভাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে পারে, সেই সুপারিশ আমরা দিয়েছি। সুপারিশের কোনগুলো অধ্যাদেশের মাধ্যমে, কোনগুলো আদেশের (অর্ডারের) মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, সেটি আমরা আলাদা করে দিয়েছি।

    সুপারিশমালায় সংবিধান সংক্রান্ত ৪৮টি পরামর্শ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন