শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • শান্তি আলোচনায় রাজি ইউক্রেন, তবে মস্কোর শর্ত মানবে না জেলেনস্কি

    শান্তি আলোচনায় রাজি ইউক্রেন, তবে মস্কোর শর্ত মানবে না জেলেনস্কি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দেশটি শান্তি আলোচনার জন্য প্রস্তুত, তবে রাশিয়ার দাবিমতো অতিরিক্ত ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করবে না।

    মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাশিয়া কিংবা তার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ছাড়া অন্য যেকোনও স্থানে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে, এবং তিনি ব্যক্তিগতভাবে তাতে অংশ নিতে প্রস্তুত।

    চলতি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বুদাপেস্টে একটি সম্মেলনের পরিকল্পনা করা হয়েছিল। তবে মস্কো ইউক্রেনকে আরও ভূখণ্ড ছাড়ার দাবি অব্যাহত রাখায় সেই পরিকল্পনা স্থগিত করা হয়েছে। ইউক্রেনের বর্তমান সীমারেখায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বানের প্রতি সমর্থন জানিয়েছেন ট্রাম্প।

    জেলেনস্কি বলেন, এটি একেবারেই পরিষ্কার, আমরা বর্তমান অবস্থান থেকেই কূটনীতি এগিয়ে নিচ্ছি। আমরা এক পা পিছিয়ে আমাদের রাষ্ট্রের কোনও অংশ ছেড়ে দেব না। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশেষে প্রকাশ্যে একটি বার্তা এসেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এ নিয়ে বক্তব্য দিয়েছেন।

    ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেছেন, তিনি হাঙ্গেরিতেও আলোচনায় অংশ নিতে প্রস্তুত রয়েছেন। যদিও দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান ইউক্রেনের প্রতি বিরূপ অবস্থান নিয়েছেন। জেলেনস্কি বলেন, আরবান ইউক্রেনের জন্য সবকিছু আটকে দেন।

    তিনি বলেন, যদি আলোচনায় ফল পাওয়া যায়, তাহলে যেখানেই হোক, আলোচনায় তার কোনও আপত্তি নেই। তবে রাশিয়া কিংবা বেলারুশে নয়।

    তিনি যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প ইতোমধ্যে মস্কোর দু’টি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

    জেলেনস্কি বলেন, আগামী দুই থেকে তিন বছর ইউরোপীয় মিত্রদের কাছ থেকে স্থিতিশীল অর্থায়নের প্রয়োজন হবে ইউক্রেনের।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন