শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ক্যাটাগরি-৫ হ্যারিকেন মেলিসার তাণ্ডবে জ্যামাইকা বিপর্যয়ের মুখে

    ক্যাটাগরি-৫ হ্যারিকেন মেলিসার তাণ্ডবে জ্যামাইকা বিপর্যয়ের মুখে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রবল শক্তি নিয়ে ক্যাটাগরি-৫ হ্যারিকেন মেলিসা আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের জ্যামাইকায় আঘাত হানতে পারে।

    জ্যামাইকা প্রায়ই হ্যারিকেনের মুখোমুখি হলেও, এত শক্তিশালী সামুদ্রিক ঝড় সরাসরি দ্বীপে আঘাত হানা বিরল ঘটনা। আজ তাই সেখানে এক বিরল প্রাকৃতিক বিপর্যয় ঘটতে যাচ্ছে।

    বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) সতর্কতা দিয়ে জানিয়েছে, হ্যারিকেন মেলিসার আঘাতে লণ্ডভণ্ড হতে পারে জ্যামাইকা। সেখানে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

    সংস্থাটির ঘূর্ণিঝড় বিশেষজ্ঞ ক্লেয়ার ফোনটান বলেছেন, তারা আশঙ্কা করছেন ঝড়টি ঘণ্টায় ৩০০ কিলোমিটার শক্তি নিয়ে আঘাত হানবে। এছাড়া আকস্মিক বন্যা এবং ভূমিধস দেখা দিতে পারে।

    ফোনটান বলেছেন, “জ্যামাইকার জন্য এটি হবে শতাব্দির সবচেয়ে ভয়াবহ হ্যারিকেন।”

    এই নারী ঘুর্ণিঝড় বিশেষজ্ঞ আরও বলেছেন, তারা হ্যারিকেনের প্রভাবে জ্যামাইকায় ১৩ ফুট জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে। এছাড়া একদিনে ৭০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যা একটি পুরো মৌসুমের বৃষ্টিপাতের সমান। এমন অস্বাভাবিক বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটতে পারে।

    হ্যারিকেন মেলিসা সাগরে মাত্র ৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় উপকূলের দিকে এগিয়ে আসছিল। আজ সকালে এটির গতি মাত্র ৭ কিলোমিটার হয়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এমন ধীরগতির হ্যারিকেন সাধারণত ভয়াবহ ও বিপজ্জনক হয়ে থাকে। কারণ এতে করে ঝড়টি শক্তি সঞ্চার ও ব্যাপক বৃষ্টিপাত ঘটিয়ে থাকে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন