শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ন্যাটোর মোকাবিলায় সামরিক প্রস্তুতিতে রাশিয়া, বিভাজন ইউরোপে

    ন্যাটোর মোকাবিলায় সামরিক প্রস্তুতিতে রাশিয়া, বিভাজন ইউরোপে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশেষজ্ঞদের মতে, বাল্টিক ও উত্তর সাগরে রাশিয়ার সামরিক ও গোয়েন্দা তৎপরতার নতুন অধ্যায় মোকাবিলায় এখনো যথেষ্ট প্রস্তুত নয় ইউরোপ। তারা সতর্ক করে বলেছেন, ইউরোপীয় ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে বিভাজন ও সমন্বয়ের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

    কোস্টাল ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাপ্লাইড ইন্টেলিজেন্সের সহকারী পরিচালক জোসেফ ফিটসানাকিস বলেন,

    বিশেষজ্ঞরা উল্লেখ করেন, ২০২২ সালের পর রাশিয়ান গোয়েন্দাদের বিরুদ্ধে নাশকতা ও বিভ্রান্তিকর প্রচারণা বৃদ্ধি পেয়েছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের উত্তর ইউরোপ পরিচালক আনা উইসল্যান্ডার বলেন, ‘হাইব্রিড যুদ্ধ ইউরোপকে দুর্বল ও বিভক্ত করছে।’

    সেপ্টেম্বরের শুরুতে পোল্যান্ড ও এস্তোনিয়ার আকাশসীমায় রাশিয়ার ড্রোন ও যুদ্ধবিমান নজরদারি নিশ্চিত করেছে ইউরোপীয় দেশগুলো। বিশেষজ্ঞরা মনে করেন, রাশিয়ার সামরিক বাহিনী ন্যাটোর সঙ্গে যুদ্ধের জন্য সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে।

    রাশিয়ার ‘ছায়া নৌবহর’ ও ড্রোন অভিযান ইউরোপীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। পোল্যান্ড ও অন্যান্য পূর্ব সীমান্তবর্তী দেশগুলো সক্রিয় প্রতিক্রিয়া নিচ্ছে, কিন্তু পশ্চিম ইউরোপে সমন্বিত ব্যবস্থা নেই।

    যুক্তরাষ্ট্রের উপর ইউরোপীয় গোয়েন্দা নির্ভরতা থাকলেও ফিটসানাকিসের মতে, রাজনৈতিক কারণে সহযোগিতার মান ভেঙে পড়েছে। কিছু ইউরোপীয় গোয়েন্দা সংস্থা মার্কিন তথ্য ভাগাভাগি সীমিত করছে, যা ন্যাটোর কার্যকারিতাকে প্রভাবিত করছে।

    বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, রাশিয়ার সামরিক পদক্ষেপ ও ন্যাটোর ভেতরকার বিভাজন ইউরোপকে ‘জরুরি অবস্থা’ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন