শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • গাজায় ৩০ ফিলিস্তিনি নিহত, ট্রাম্পের মন্তব্য—‘যুদ্ধবিরতি ঝুঁকিতে নেই’

    গাজায় ৩০ ফিলিস্তিনি নিহত, ট্রাম্পের মন্তব্য—‘যুদ্ধবিরতি ঝুঁকিতে নেই’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়েছে, এতে কমপক্ষে ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার মধ্যস্থতায় স্থাপিত যুদ্ধবিরতি ঝুঁকিতে নেই।

    বুধবার (২৯ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ড এই তথ্য প্রকাশ করেছে।

    মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন,

    “গাজায় যুদ্ধবিরতি ভাঙার কোনো আশঙ্কা নেই। কিছুই সেটাকে বিপন্ন করতে পারবে না।”

    তিনি আরও উল্লেখ করেন,

    “হামাস একজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে, তাই ইসরায়েল পাল্টা আঘাত করেছে। এটাই তাদের করা উচিত ছিল। এমন হলে তাদের জবাব দিতেই হবে।”

    তবে, ইসরায়েল হামাসকে দায়ী করলেও এ বিষয়ে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।

    এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে গাজাজুড়ে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হন। আহত হয়েছেন আরও অনেকে, যার মধ্যে নারী ও শিশুও রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের মতে, এই হামলা যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন। ইসরায়েল দাবি করেছে, তাদের টার্গেট ছিল প্রতিরোধ যোদ্ধারা।

    উল্লেখ্য, গত ১০ অক্টোবর ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার অধীনে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তির শর্ত অনুযায়ী, ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে এবং গাজা পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

    ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৬৮,৫০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার বেশিরভাগ নারী ও শিশু, এবং ১,৭০,০০০ এরও বেশি আহত হয়েছেন।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন