শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • মায়ের দোয়া ও ভাগ্য, আমিরাতে ২৪০ কোটির লটারি জিতলেন ভারতীয় যুবক

    মায়ের দোয়া ও ভাগ্য, আমিরাতে ২৪০ কোটির লটারি জিতলেন ভারতীয় যুবক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক ভারতীয় প্রবাসী এক রাতেই কোটিপতি হয়েছেন। ২৯ বছর বয়সী অনিলকুমার বোল্লা জিতেছেন সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসের সর্ববৃহৎ লটারি জ্যাকপট।

    ‘লাকি ডে ড্র’–এর ২৩তম আসরে তিনি জিতেছেন ১০ কোটি দিরহাম, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৪০ কোটি টাকার বেশি।

    দুবাইভিত্তিক পত্রিকা খালিজ টাইমস জানায়, অনিল সব সাতটি সংখ্যা মিলিয়ে ফেলেছিলেন। এই লটারি জেতার সম্ভাবনা ছিল ৮৮ লাখে ১ জনের। লটারির আয়োজকরা ‘এক্স’ (সাবেক টুইটার)-এ এক ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় স্বর্ণের কনফেত্তি ঝরনার মধ্যে অনিলকে বিশাল এক প্রতীকী চেক দেওয়া হচ্ছে।

    অনিল জানান, তিনি একসঙ্গে ১২টি টিকিট কিনেছিলেন ‘ইজি পিক’ অপশনে, যা স্বয়ংক্রিয়ভাবে নম্বর তৈরি করে। তবে একটিমাত্র নম্বর, ১১, তিনি নিজে বেছে নিয়েছিলেন মায়ের জন্মদিনের তারিখ হিসেবে। তিনি বলেন, ‘আমি কোনো জাদু করিনি, শুধু ইজি পিক অপশন বেছে নিয়েছিলাম। ১২টি টিকিট কিনেছিলাম, আর শেষ নম্বরটা খুব স্পেশাল, এটা আমার মায়ের জন্মদিন।’

    জেতার মুহূর্তের অনুভূতি জানাতে গিয়ে অনিল বলেন, ‘আমি তখন সোফায় বসে ছিলাম। এক মুহূর্তে বিশ্বাসই করতে পারছিলাম না, তারপর বুঝলাম—হ্যাঁ, আমি জিতেছি।’

    এই অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে ব্যাপারে অনিল বলেন, ‘আমি শুধু ভাবছিলাম, এই টাকাটা কীভাবে সঠিকভাবে বিনিয়োগ করতে হবে। এখন আমার কাছে টাকা আছে, তাই এখন আমার চিন্তাগুলো ঠিক পথে চালাতে হবে। আমি বড় কিছু করতে চাই।’

    অনিল জানান, তিনি তাঁর বাবা-মাকে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে আসবেন, একটি সুপারকার কিনবেন এবং সাত তারকা রিসোর্টে পরিবারের সঙ্গে উদ্‌যাপন করবেন। তিনি বলেন, ‘আমার স্বপ্ন একটি সুপারকার কেনা। আমি একটি বড় রিসোর্টে বা সাত তারকা হোটেলে উদ্‌যাপন করতে চাই। আমার বাবা-মায়ের ছোট ছোট স্বপ্ন আছে, আমি তাদের সব স্বপ্ন পূরণ করতে চাই।’

    এছাড়া অনিল তাঁর পুরস্কারের কিছু অংশ দান করার পরিকল্পনাও করেছেন। তিনি বলেন, ‘আমি কিছু টাকা দান করতে চাই। কারণ আমি বিশ্বাস করি, দান করা টাকা তাদের কাছেই পৌঁছাবে, যারা সত্যিই এর প্রয়োজনীয়তা অনুভব করে। আর এতে আমার মনে গভীর তৃপ্তি আসে।’

    অনিল শেষবারের মতো বলেন, ‘আমি বিশ্বাস করি, সবকিছুই কোনো না কোনো কারণে ঘটে। আমি সবাইকে বলব, খেলা চালিয়ে যাও। একদিন না একদিন ভাগ্য তোমার দরজায় কড়া নাড়বেই।’

    খালিজ টাইমস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের এই লটারির মাধ্যমে এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি খেলোয়াড় ১ লাখ দিরহাম জিতেছেন এবং ১ লাখেরও বেশি অংশগ্রহণকারী মোট ১৪ কোটি ৭০ লাখ দিরহাম পুরস্কার পেয়েছেন।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন