শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • গাজায় বিমান হামলায় প্রাণ হারালেন সাংবাদিক ও তার স্ত্রী

    গাজায় বিমান হামলায় প্রাণ হারালেন সাংবাদিক ও তার স্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজায় ইসরায়েলের সর্বশেষ ধারাবাহিক হামলায় কমপক্ষে ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক মোহাম্মদ আল-মুনিরাউই এবং তার স্ত্রী।

    মধ্য গাজার নুসাইরাতে একটি তাবুর মধ্যে আশ্রয় নেওয়ার সময় তাদের ওপর বিমান হামলা চালানো হয়। এই ট্রাজেডি গাজায় সংবাদকর্মীদের ওপর চলমান নিপীড়নের চিত্রকে আরও স্পষ্ট করে তুলেছে।

    গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের হিসাব অনুযায়ী, গাজায় গণহত্যা শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ২৫৬ জন সাংবাদিক ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। বিশ্লেষকদের মত, এটি কেবল যুদ্ধের অংশ নয়; বরং গাজাজুড়ে সংঘটিত বর্বরতা, মানবাধিকার লঙ্ঘন এবং সম্ভাব্য যুদ্ধাপরাধকে নথিবদ্ধ করার প্রচেষ্টা দমন করার একটি পরিকল্পিত কৌশল।

    গাজায় প্রতিটি নতুন হামলার ঢেউয়ে দেখা যাচ্ছে, ইসরায়েলি বাহিনী প্রায় নিয়মিতভাবেই লক্ষ্যবস্তু করছে সেই সব ফিলিস্তিনি সাংবাদিককে, যারা নিরন্তর তুলে ধরছেন উপত্যকাজুড়ে চলমান ধ্বংসযজ্ঞের নির্মমতা।

    গাজায় সাংবাদিক হত্যার এই ধারাবাহিকতা কেবল সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপরই নয়, বরং সত্য ও মানবাধিকারের পক্ষে কথা বলার অধিকারেও এক গভীর আঘাত। আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা ও কার্যকর পদক্ষেপ ছাড়া এই হত্যাযজ্ঞ থামার সম্ভাবনা ক্ষীণ—আর ততদিন পর্যন্ত গাজার মানুষ ও সত্যের সন্ধানে থাকা সাংবাদিকরা থেকেই যাবেন সবচেয়ে বড় ঝুঁকির মুখে বলে ধারণা বিশ্লেষকদের।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন