শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ১৫০ মাইল বেগে পালানোর চেষ্টা, ক্যালিফোর্নিয়ায় অভিযুক্ত গ্রেফতার

    ১৫০ মাইল বেগে পালানোর চেষ্টা, ক্যালিফোর্নিয়ায় অভিযুক্ত গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করার পর, অভিযুক্ত মোটরসাইকেল নিয়ে পালানোর সময় হলিউড সিনেমার মতো ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দলে থাকা বাকি পুলিশ অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হন।

    মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক ভিডিও প্রতিবেদনে দেখা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যালিফোর্নিয়ার র‍্যাঞ্চো কুকাহমাঙ্গা শহরে এই ঘটনা ঘটেছে।

    শহরের হলিহক ড্রাইভ এলাকায় এক নারী অস্ত্রধারীর হুমকির শিকার হচ্ছেন, এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সান বার্নারদিনো কাউন্টি শেরিফের কয়েকজন পুলিশ কর্মকর্তা। অভিযান চালানোর সময় সন্দেহভাজনের গুলিতে মারা যান সান বার্নার্ডিনো কাউন্টির ডেপুটি কর্মকর্তা অ্যান্ড্রু নুনেজ।

    পরে হত্যাকারীকে ধরতে গাড়ি নিয়ে ধাওয়া করেন অভিযানে থাকা বাকি কর্মকর্তারা। সন্দেহভাজন পালিয়ে যাওয়ার চেষ্টায় ঘণ্টায় ১৫০ মাইল গতিবেগে মোটরসাইকেল চালাতে শুরু করেন।

    এ ঘটনার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, একসময় অফ ডিউটিতে থাকা এক পুলিশ কর্মকর্তা তার গাড়ি দিয়ে দ্রুতগতিতে চলা মোটরসাইকেলকে ধাক্কা দেন। 

    এতে মোটরসাইকেল চালক ছিটকে কিছুটা সামনে পড়ে যায়। এ সময় পুলিশ ওই সন্দেহভাজন হত্যাকারীকে গ্রেফতার করেন। 

    শেরিফ কর্তৃপক্ষ জানায়, ছয় বছর কর্মস্থলে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা নিহত পুলিশ কর্মকর্তা নুনেজের স্ত্রী গর্ভবতী।

    মৃত্যুকালে তিনি দুই বছর বয়সি একজন কন্যা সন্তান রেখে গেছেন।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন