শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিফ কিমা আলু: সহজ ও রসালো রান্নার রেসিপি

    বিফ কিমা আলু: সহজ ও রসালো রান্নার রেসিপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গরুর মাংসের কিমা দিয়ে তৈরি করা যায় নানা ধরনের সুস্বাদু খাবার। বিশেষ করে কাবাবের পাশাপাশি বিফ কিমা আর আলু দিয়েও তৈরি করা যায় সহজ ও টেস্টি একটি পদ—বিফ কিমা আলু। চলুন জেনে নিন এই পদটি কীভাবে ঘরে তৈরি করা যায়।

    উপকরণ:

    গরুর কিমা – ২৫০ গ্রাম
    আলু (কিউব করে কাটা) – ২টি
    টমেটো (কিউব করা) – ১টি
    পেঁয়াজ কুচি – ২টি
    গরম মসলা গুঁড়া – ১ চা চামচ
    লবণ – পরিমাণমতো
    হলুদ – ১ চা চামচ
    মরিচের গুঁড়া – ১ চা চামচ
    জিরা গুঁড়া – ১ চা চামচ
    ধনিয়া গুঁড়ো – ২ চামচ
    তেজপাতা – ২টি
    টমেটো সস – ১ চা চামচ
    চিলি সস – ১ চা চামচ
    সয়াবিন তেল – পরিমাণমতো

    প্রস্তুত প্রণালী:
    ১. প্রেসার কুকার চুলায় বসিয়ে তাতে সয়াবিন তেল গরম করুন।
    ২. তেল গরম হলে পেঁয়াজ কুচি ও তেজপাতা দিয়ে ভেজে নিন।
    ৩. এবার কিমা ও সব মসলা দিয়ে ভালো করে কষান। অল্প পানি দিয়ে একটি সিটি দিন।
    ৪. ঢাকনা খুলে আলু দিয়ে আবার কষিয়ে নিন।
    ৫. টমেটো কুচি, টমেটো সস, চিলি সস ও গরম মসলা যোগ করুন।
    ৬. পানি দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
    ৭. সেদ্ধ হয়ে গেলে গরম ভাত, পোলাও, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ