শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • চীনের পণ্যে শুল্ক কমানোর সিদ্ধান্ত ট্রাম্পের, শর্তযুক্ত

    চীনের পণ্যে শুল্ক কমানোর সিদ্ধান্ত ট্রাম্পের, শর্তযুক্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার বুসান শহরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ঘোষণা করেছেন, চীনের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হবে। ট্রাম্প জানিয়েছেন, এই শুল্কহার তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

    রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এক বছরের বাণিজ্য চুক্তি হয়েছে, যা ভবিষ্যতে নিয়মিতভাবে সম্প্রসারিত হবে। তিনি জানিয়েছেন, ‘আমাদের চুক্তি হয়েছে’।

    ট্রাম্প এই চুক্তির সঙ্গে কিছু শর্তের কথাও বলেছেন। শর্তগুলো হলো, বেইজিং আবার আমেরিকান সয়াবিন কেনা শুরু করবে, বিরল ধাতু রপ্তানি অব্যাহত রাখবে এবং ফেন্টানিলের অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ করবে। ট্রাম্প আরও ঘোষণা করেছেন, চীনের ফেন্টানিলে যে ২০ শতাংশ শুল্ক ছিল, তাও কমিয়ে ১০ শতাংশ করা হবে। 

    এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছিলেন, আসিয়ান সম্মেলনের আলোচনায় আগামী ১ নভেম্বর থেকে চীনের পণ্যে যুক্তরাষ্ট্রের যে শতভাগ অতিরিক্ত শুল্ক আরোপ করার কথা, তা স্থগিত হয়েছে। তিনি আরও আশা প্রকাশ করেছিলেন, চীন চৌম্বক পদার্থসহ বিরল খনিজ রপ্তানিতে লাইসেন্স নেওয়ার যে প্রথা চালু করেছে, তা বাস্তবায়নের মেয়াদ অন্তত এক বছর পিছিয়ে দেবে। আজকের বৈঠকের পর ট্রাম্প সেকথাও বলেছেন, বিরল খনিজ সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে।

    যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে আগ্রহী, এবং দক্ষিণ কোরিয়ায় দুই নেতার বৈঠক মূলত যুক্তরাষ্ট্রের আগ্রহেই হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামী এপ্রিল মাসে চীন সফর করবেন এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তার পরে যুক্তরাষ্ট্র সফর করবেন। 

    এই বৈঠকের আগে রয়টার্সের এক সংবাদে জানানো হয়েছিল, পারস্পরিক বিরোধ আমলে নিয়ে বাণিজ্যচুক্তির কাঠামোর বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা ঐকমত্যে পৌঁছেছেন। ট্রাম্পের আজকের কথায় তারই ইঙ্গিত পাওয়া গেল। বিশ্লেষকেরা ধারণা করছেন, শুল্ক হ্রাসের এই পদক্ষেপের ফলে এবার দুই দেশের পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তির পালে হাওয়া লাগতে পারে। উল্লেখ্য, চলতি বছরের ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশে বিশ্বের ৫৭টি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন