শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বেলুচিস্তানে পৃথক অভিযান, ১৮ সন্ত্রাসী নিহত দাবি পাকিস্তানের

    বেলুচিস্তানে পৃথক অভিযান, ১৮ সন্ত্রাসী নিহত দাবি পাকিস্তানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, বেলুচিস্তানের দুটি পৃথক অভিযানে ১৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। আইএসপিআর এক বিবৃতিতে নিহতদের ‘ভারতের প্রক্সি’ এবং ‘হিন্দুস্তানি অশান্তি সৃষ্টিকারী’ হিসেবে আখ্যায়িত করেছে।

    ডন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ এই ধরনের লেবেল ব্যবহার করে পাকিস্তানজুড়ে অস্থিতিশীলতা ও সন্ত্রাসের পেছনে ভারতের কথিত ভূমিকা সামনে আনার চেষ্টা করছে।

    আইএসপিআর-এর তথ্য অনুযায়ী, কোয়েটা জেলার চিলতান পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে প্রথম অভিযানটি চালানো হয়। আইএসপিআর বলেছে, ‘অভিযান চলাকালে সন্ত্রাসীদের সঙ্গে সেনাদের তুমুল গুলি বিনিময় হয়, তাতে ১৪ ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীকে নরকে পাঠিয়ে দেওয়া হয়েছে।’ এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে কেচ জেলার বুলেদাতেও সন্ত্রাসীদের এক আস্তানায় অভিযান চালিয়ে ৪ জঙ্গিকে ‘সফলভাবে নিস্ক্রিয়’ করা হয়েছে। 

    বিবৃতিতে বলা হয়েছে, ‘নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ নিহতরা অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।’ আইএসপিআর আরও জানিয়েছে, বিদেশি সহায়তাপ্রাপ্ত বিশেষ করে ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীদের পুরোপুরি নির্মূলে নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলবে।

    সাম্প্রতিক দিনগুলোতে পাকিস্তানজুড়ে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ ও তীব্রতা বেড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করেই এসব হামলা হচ্ছে।

    ২০২২ সালে নিষিদ্ধঘোষিত তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সরকারের অস্ত্রবিরতি ভেঙে পড়ার পর থেকে এ ধরনের হামলা বেড়েছে। এর আগে আইএসপিআর খাইবার পাখতুনখোয়ার কুররম জেলার দোগারে এক অভিযান চলাকালে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এক ক্যাপ্টেনসহ ৬ পাকিস্তানি সেনার মৃত্যুর খবর দিয়েছিল।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন