শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • মাদকপাচারের ঘটনায় তিনটি বিমান আটক, তথ্য মাদুরোর

    মাদকপাচারের ঘটনায় তিনটি বিমান আটক, তথ্য মাদুরোর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে মার্কিন সামরিক মোতায়েনের মধ্যে ভেনেজুয়েলা মাদক পাচারের জন্য ব্যবহৃত তিনটি বিমান আটক করেছে। বুধবার (২৯ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ তথ্য জানান।

    মাদুরো বলেন, “গতকাল একটি মাদকপাচারকারী বিমান ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে প্রবেশ করেছিল। আমাদের বিমানবাহিনী এক সেকেন্ডের মধ্যে এটিকে সনাক্ত করেছিল।” তিনি আরও জানান, “আজ উত্তর দিক থেকে আরও দুটি মাদকপাচারকারী বিমান প্রবেশ করেছে। আমাদের আইন অনুসারে তাদের বাধা দেওয়ার ব্যবস্থা রয়েছে।”

    সম্প্রতি ভেনেজুয়েলা থেকে কিছুটা দূরে মার্কিন সামরিক মোতায়েনের মধ্যে মাদুরো সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ছে। কিছুদিন আগে মার্কিন বাহিনী তথাকথিত মাদকপাচারকারী নৌকায় অভিযান চালিয়েছিল।

    ভেনেজুয়েলার কর্মকর্তারা মার্কিন অভিযানকে বারবার ‘শত্রুতাপূর্ণ কৌশল’ বলে নিন্দা জানিয়েছেন। মাদুরো দাবি করেছেন, যুক্তরাষ্ট্র মাদকপাচারের নামে তার সরকারকে পতন করতে চাইছে।

    মাদুরো বলেন, “ভেনেজুয়েলা আকাশ রক্ষা অব্যাহত রাখবে এবং যে কোনো বহিরাগত হুমকি বা সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে সতর্ক থাকবে।”


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন