শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • জেরুজালেমে মিলিয়ন ম্যান প্রটেস্টে উত্তেজনা

    জেরুজালেমে মিলিয়ন ম্যান প্রটেস্টে উত্তেজনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলে বাধ্যতামূলক সেনা বাহিনীতে নিয়োগের বিরোধী হিসেবে প্রায় ২ লাখ হেরেদি (অতিধর্মপ্রাণ) ইহুদি জেরুজালেমের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত এই বিক্ষোভকে ‘মিলিয়ন ম্যান প্রটেস্ট’ নামে পরিচিতি দেওয়া হয়েছে। বিক্ষোভ চলাকালে সাংবাদিকদের ওপর হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবরটি টাইমস অব ইসরায়েল সূত্রে পাওয়া গেছে।

    শহরের কেন্দ্রের একটি নির্মাণাধীন ভবনে উঠে থাকা কয়েকজন যুবকের মধ্যে ২০ বছর বয়সী এক তরুণ নিচে পড়ে প্রাণ হারান। পুলিশ বলেছে, ঘটনাটিকে সম্ভাব্য আত্মহত্যা হিসেবেও তদন্ত করা হচ্ছে। নিহতের পরিচয় স্থানীয় গণমাধ্যম মেনাখেম মেন্ডেল লিটজমানে প্রকাশ করা হয়েছে। 

    বিক্ষোভকে আয়োজকরা নাম দিয়েছেন 'প্রার্থনার সমাবেশ'।বিভিন্ন হেরেদি সম্প্রদায়ের বিরল ঐক্য প্রদর্শনে এটি সাম্প্রতিক সময়ে অন্যতম বৃহৎ সমাবেশ। যদিও অনেকেই বিশৃঙ্খল আচরণ করে সাংবাদিকদের পানির বোতল ছোড়া ও পথচারীদের হয়রানি করে।

    প্রায় ২ হাজার পুলিশ সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে ছিলেন। তবুও অগ্নিসংযোগ, ব্যারিকেড ভাঙচুর এবং সংঘর্ষের ফলে অনুষ্ঠান হঠাৎ বন্ধ ঘোষণা করা হয়।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন