বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • নির্বাচনের দিন দুইটি ব্যালটে ভোট গ্রহণ হবে: মির্জা ফখরুল

    নির্বাচনের দিন দুইটি ব্যালটে ভোট গ্রহণ হবে: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই।

    তিনি শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জেএসডি’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন।

    ফখরুল বলেন, ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচন বিএনপি চায়, তবে কিছু মহল সেটিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নির্বাচনের দিন দুইটি ব্যালটে ভোট গ্রহণ হবে—একটি সংসদ নির্বাচন ও একটি গণভোট।
     
    তিনি বলেন, ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের প্রতিও আহ্বান— জনগণের দাবি একটি অবাধ নির্বাচন, সেটিতে যেন কেউ বাধা না দেয়।

    এই বিএনপি নেতা বলেন, আজকে যে সংকট তৈরি হয়েছে এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং তাদের তৈরি করা সংস্কার কমিশন। দীর্ঘ এক বছরের মতো সময়ে ঐকমত্যের বিভিন্ন বিষয়ে যারা আলোচনা করেছেন, তারা কয়েকটা বিষয়ে একমত হয়েছেন, কয়েকটি বিষয়ে আমরা একমত হতে পারিনি। এজন্য নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। বৃষ্টি উপক্ষো করে ছাতা মাথায় জুলাই সনদে সাক্ষর করলাম। কিন্তু প্রধান উপদেষ্টার কাছে যে সুপারিশ দেওয়া হলো, সেখানে অনেক পার্থক্য ছিল। আমরা যে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়নি।

    তিনি বলেন, ঐকমত্য কমিশন ও সরকারের প্রতি যে আস্থা রেখেছিলাম, তা ভঙ্গ করা হয়েছে। জনগণের সঙ্গে তারা প্রতারণা করেছে, যেটা তাদের কাছ থেকে আশা করিনি। 

    বিএনপি সংস্কারের দল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপির জন্মই হয়েছে সংস্কারের মধ্যদিয়ে। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তখন সব পত্রিকা বন্ধ ছিল, তিনি সেগুলো খুলে দিয়েছিলেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছিলেন।

    পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা থেকে পার্লামেন্টারি পদ্ধতিতে ফিরে আসেন জানিয়ে তিনি বলেন, আমরা প্রথমে সেটি না মানলেও তিনিই নির্বাচন করে মেজরিটি নিয়ে এসে কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করেন। সেই ব্যবস্থার অধীনে ৪টি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে।

    বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি সংস্কার চায় না, একথা যারা বলে তারা জাতিকে বিভ্রান্ত করতে এমন কথা বলে। বিএনপি অবশ্যই সংস্কার চায়। সংস্কারের জন্যই বিএনপি ১০ দফা, ২৭ দফা, ৩১ দফা দিয়েছে। আমরা সংস্কার চাই এবং সংস্কারের জন্যই আমরা প্রতিটি সভায় উপস্থিত থেকেছি। শেষ পর্যন্ত ঐকমত্যের সনদে সই করেছি। আমরা কোনো বিভ্রান্তি সৃষ্টি করিনি। বিভ্রান্তি যদি আসে, সেটা ঐকমত্য কমিশনের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে এসেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন