বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • বিএনপির প্রভাবে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভেঙেছেন: ডা. তাহের

    বিএনপির প্রভাবে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভেঙেছেন: ডা. তাহের
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজের অঙ্গীকার ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েব আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

    শনিবার এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা বিভিন্ন সময়ের কর্মকাণ্ডে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি আনুগত্য প্রকাশ করছেন। তার মতে, সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো নিরপেক্ষতার নীতির সঙ্গে সাংঘর্ষিক।

    ডা. তাহের বলেন, “প্রধান উপদেষ্টা শুরুতে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন—তিনি সব দলের প্রতি সমান আচরণ করবেন—তা এখন আর দেখা যাচ্ছে না। বিএনপির প্রতি নমনীয় অবস্থান ও জুলাই সনদ থেকে পিছু হটা তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।”

    তিনি আরও দাবি করেন, জনগণ এখন সরকারের সিদ্ধান্তের পেছনের রাজনৈতিক উদ্দেশ্য অনুধাবন করছে। জামায়াতের নেতা এই ঘটনাকে “ওয়াদা ভঙ্গ ও পক্ষপাতমূলক আচরণ” হিসেবে আখ্যা দেন।

    শনিবার (০১ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এসব মন্তব্য করেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

    তিনি বলেন, লন্ডন সফরে গিয়ে তারেক রহমানের সঙ্গে অসম চুক্তি, বিএনপির চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা তারই উদাহরণ। বিশেষ করে উপদেষ্টা পরিষদের গৃহীত আরপিও৷ যাতে বিএনপি দ্বিমত করায় পুনবিবেনরা নামে তাদের কাছে আনুগত্য প্রকাশ করেছে। আরপিও নিয়ে পূর্বের সিদ্ধান্তে ফিরে না আসলে রাজপথে এর প্রতিবাদ জানাবে জামায়াতে ইসলামী।

    তিনি অভিযোগ করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি যে পরিস্থিতি সৃষ্টি করেছে, তা অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের আগে এমন পরিস্থিতি সংকট সৃষ্টি করবে এবং নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। 

    আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অশুভ এই চক্র ও ষড়যন্ত্রের কাছে প্রধান উপদেষ্টার নতি স্বীকার কোনোভাবে কাম্য নয়। এছাড়া সনদের আইনি ভিত্তি দেয়া থেকে পিছিয়ে যাওয়াও জাতি মেনে নেবে না। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারকাজ থেকে সরে আসা ওয়াদা ভঙ্গের শামিল। প্রত্যাশা করেন ড. ইউনুস সংস্কার বাস্তবায়নে যথাযথ ভূমিকা পালন করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন