বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • সংসদ প্লাজায় জুলাই সনদের নামে জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে: তুষার

    সংসদ প্লাজায় জুলাই সনদের নামে জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে: তুষার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিক আন্দোলনের নেতা তুষার বলেছেন, সংসদ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের নামে জাতির সঙ্গে মহাপ্রতারণা করা হয়েছে। তার দাবি, জনগণের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে একটি বিশেষ স্বার্থগোষ্ঠী রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই প্রহসনের আয়োজন করেছে।

    শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তুষার বলেন, “জুলাই সনদকে জনগণের ঐক্য ও গণতন্ত্রের প্রতীক হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে এটি একটি সাজানো রাজনৈতিক প্রদর্শনী। এতে জনগণের অংশগ্রহণ ছিল না, বরং একটি নির্দিষ্ট পক্ষের রাজনৈতিক অবস্থানকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে।”

    তিনি আরও বলেন, “জাতীয় সংসদ প্লাজা রাষ্ট্রের গণতান্ত্রিক মর্যাদার প্রতীক। সেই স্থানকে ব্যবহার করে মিথ্যা ঐক্যের নামে প্রতারণা করা জাতির প্রতি অসম্মান।”

    তুষারের মতে, প্রকৃত রাজনৈতিক সমঝোতা জনগণের ভোট ও মতামতের ভিত্তিতে হতে হবে—কোনো প্রদর্শনী বা ঘোষণাপত্রের মাধ্যমে নয়। তিনি সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, “দেশের রাজনৈতিক সঙ্কট সমাধানে স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ নিতে হবে, প্রহসনমূলক কর্মসূচি নয়।”

    এ সময় তিনি গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারের জন্য সব রাজনৈতিক দলের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন