বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • স্বাধীন সাংবাদিকতার রক্ষার জন্য সুরক্ষা নিশ্চিত করতে হবে: মিডিয়া ফ্রিডম কোয়ালিশন

    স্বাধীন সাংবাদিকতার রক্ষার জন্য সুরক্ষা নিশ্চিত করতে হবে: মিডিয়া ফ্রিডম কোয়ালিশন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং পেশাগত মৌলিক সুরক্ষা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের কূটনৈতিক নেটওয়ার্ক। তারা মনে করেন, স্বাধীন সাংবাদিকতা বজায় রাখতে এই বিষয়টি অত্যন্ত জরুরি।

    কূটনীতিকরা এক বিবৃতিতে বলেন, “সাংবাদিকরা দেশের গণতন্ত্রের রক্ষক। তাদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষা না করলে জনগণের তথ্য অধিকার ক্ষুণ্ণ হয়।”

    মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের কূটনৈতিক নেটওয়ার্ক বাংলাদেশের সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে যে, সাংবাদিকদের হুমকি, হয়রানি ও সহিংসতার ঘটনা রোধ করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সাংবাদিকরা যাতে ভয়মুক্ত পরিবেশে কাজ করতে পারেন, সে জন্য আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

    এ ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা ও কূটনৈতিক মহলও এ বিষয়ে নজর রাখছে। তারা মনে করেন, বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন, যা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য অপরিহার্য।

    ১১তম আন্তর্জাতিক ‘সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি বিলোপের দিবস’ উপলক্ষে রোববার (২ নভেম্বর) দেওয়া এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

    এতে কূটনৈতিক মিশনগুলো গণমাধ্যমের ক্ষেত্রে লিঙ্গ সমতার অগ্রগতি অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দিয়ে বৈষম্য ও সহিংসতা দূর করার আহ্বান জানিয়েছে। বিশেষ করে নারী সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি অনলাইন সহিংসতার বাড়তি হুমকি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

    বিবৃতিতে মিশনগুলো সাংবাদিকদের অধিকার রক্ষায় গণমাধ্যম খাতের সংস্কারে বাংলাদেশের অঙ্গীকার এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নকে স্বাগত জানিয়েছে।

    এছাড়া, সব পক্ষকে দায়বদ্ধতা বজায় রাখতে, সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া অপরাধের দায়মুক্তি বিলোপ করতে এবং প্রেসের স্বাধীনতা নিশ্চিত করতে আহ্বান জানানো হয়।

    দেশে ও দেশের বাইরে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বিভিন্ন দেশের অংশীদারত্বমূলক সংগঠন মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। ২০১৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ছয় মহাদেশের ৫০টিরও বেশি দেশ এর সদস্য। তবে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের কূটনৈতিক নেটওয়ার্কের বিবৃতিতে সই করেছে অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কসোভো, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ড ও যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র এ কোয়ালিশনের সদস্য হলেও বিবৃতিতে দেশটির নাম নেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন