বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • রাজধানীতে দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার

    রাজধানীতে দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা—তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    রোববার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাড্ডার পূর্বাঞ্চল ৩ নম্বর রোডের ২ নম্বর গলির একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন, সাইফুল ইসলাম (৩০) ও তার স্ত্রী শাকিলা।

    মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। 

    এর মধ্যে নিহত সাইফুল ইসলাম (৩০) ওই বাসার দারোয়ান ছিলেন। আর নিহত নারীর নাম শাকিলা। তিনি সাইফুলের স্ত্রী। একই বাসার রান্নার কাজ করতেন তিনি। তাদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

    ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত ২৫ অক্টোবরের পর এ ঘটনা ঘটতে পারে।

    তিনি জানান, সকালে স্থানীয় লোকজন মরদেহের পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পরে দুটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী মামলা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ