শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • জাতীয় নিরাপত্তামন্ত্রীর প্রস্তাবিত মৃত্যুদণ্ড বিল পাসের পথে

    জাতীয় নিরাপত্তামন্ত্রীর প্রস্তাবিত মৃত্যুদণ্ড বিল পাসের পথে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর কর্মীদের মৃত্যুদণ্ড কার্যকর করার উদ্দেশ্যে ইসরায়েলের সংসদীয় কমিটি ‘সন্ত্রাসবাদীদের মৃত্যুদণ্ড’ বিল প্রস্তাবের অনুমোদন দিয়েছে। সোমবার (৩ নভেম্বর) এই বিল উত্থাপন করেন ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির।

    আইন অনুযায়ী, সন্ত্রাসবাদী যদি হত্যার অপরাধ সংঘটিত করে যা জাতিগত বিদ্বেষ বা জনগণের প্রতি ঘৃণায় প্ররোচিত এবং অপরাধীর উদ্দেশ্য যদি ইসরায়েল রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করা বুঝায় তাহলে তাকে বাধ্যতামূলক মৃত্যুদণ্ড দেওয়া হবে। আইনটি বিকল্প বা ন্যায়বিচারীর ছাড়ের অধিকার ছাড়াই প্রয়োগ হবে।

    এ মৃত্যুদণ্ড ধার্য করতে বেশিরভাগ বিচারকের সমর্থন প্রয়োজন হবে। তবে রায় কার্যকর হলে সন্ত্রাসীর সাজা কমানো যাবে না।

    বেন গাভির সোমবার (৩ নভেম্বর) বলেছেন, এই আইন কোনো রকম ছাড় দেওয়া হবে না। যেকোনো সন্ত্রাসবাদী যারা হত্যার প্রস্তুতি নিচ্ছে তাদের জানতে হবে তাদের জন্য একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড।

    জানা গেছে, জাতীয় নিরাপত্তা কমিটি দণ্ডবিধির সংশোধনী অনুমোদন করেছে। এখন তা সংসদে প্রথম পাঠের জন্য পাঠানো হবে। ইসরায়েলের হোস্টেজ কোঅর্ডিনেটর গাল হারিশ জানিয়েছেন, তিনি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিলের পক্ষে রয়েছেন।

    এই বিলের তীব্র নিন্দা জানিয়েছে হামাস । তাদের বিবৃতিতে বলা হয়েছে, এটি দুর্বৃত্ত জায়োনিস্ট দখলদারের কুৎসিত ফ্যাসিবাদী মুখ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। হামাস আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন