শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রুক্ষ ত্বকের শেষ, শীতে ত্বক থাকবে উজ্জ্বল ও কোমল

    রুক্ষ ত্বকের শেষ, শীতে ত্বক থাকবে উজ্জ্বল ও কোমল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শীতকালে রুক্ষ, শুষ্ক এবং খসখসে ত্বককে কোমল ও মোলায়েম রাখার জন্য বিশেষ ধরনের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে তৈরি ফেসপ্যাক ত্বকের রঙ ফর্সা করা এবং উজ্জ্বলতা বাড়াতেও কার্যকর।

    ফেসপ্যাক তৈরির উপকরণ:

    • মসুর ডাল – ১ চা চামচ
    • চাল – ১ চা চামচ
    • বেসন – ১ চা চামচ
    • গোলাপের পাপড়ি – ১ চা চামচ
    • নারকেল তেল – ১ চা চামচ
    • কাঁচা দুধ – প্রয়োজন অনুযায়ী

    প্রণালী:
    ১. মসুর ডাল, চাল, বেসন এবং গোলাপের পাপড়ি একত্রে মিহি করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করুন।
    ২. একটি পাত্রে দুই চা চামচ মিক্সড পাউডার নিন, এতে এক চা চামচ নারকেল তেল এবং প্রয়োজনমতো কাঁচা দুধ মিশিয়ে নরম, মাখার মতো প্যাক তৈরি করুন।
    ৩. প্যাকটি মুখের ত্বকে ১০-১৫ মিনিট রাখুন এবং তারপর ধুয়ে ফেলুন।

    ফলাফলের জন্য পরামর্শ:
    সপ্তাহে দুই থেকে তিনবার নিয়মিত এই ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক নরম, মোলায়েম এবং উজ্জ্বল হবে। বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক উপকরণ ব্যবহার করলে রাসায়নিকের বিকল্প হিসেবে ত্বকের যত্ন নেওয়া যায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ