বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ ৩ সাংবাদিকের নামে হয়রানিমূলক মামলার প্রতিবাদ

    শ্রীপুর প্রেসক্লাবের  সাধারণ সম্পাদকসহ ৩ সাংবাদিকের নামে হয়রানিমূলক মামলার প্রতিবাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ তিন সাংবাদিকের নামে হয়রানি  মূলক মামলার প্রতিবাদ নিন্দা। 

    শ্রীপুর প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক টিপু সুলতান যুগ্ন সম্পাদক সাধারণ  আশরাফুল ইসলাম  সরকার, দপ্তর সম্পাদক ফরহাদ আলমের নামে কোন প্রকার তদন্ত ছাড়াই  ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

    গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের  সভাপতি আব্দুল মালেক ওই তিন সাংবাদিকের নামে হয়রানি মূলক  মামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। পাশাপাশি ওই তিন সাংবাদিককে পুলিশি হয়রানি না করা এবং মামলা হতে অবিলম্বে অব্যাহতি দেয়ারও দাবি জানিয়েছেন।

    উল্লেখ্য, শ্রীপুর সাব-রেজিস্টি অফিসে জনৈক শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির জমি রেজিস্ট্রিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ সময় সংবাদ সংগ্রহ করতে ওই তিন সাংবাদিক সাব-রেজিস্টি অফিসে যায়। পরে একটি মহলের প্ররোচনায়  উদ্দেশ্যপ্রণোদিতভাবে  গত ৩০ অক্টোবর শ্রীপুর থানায় ওই তিন সাংবাদিকসহ ১৪ জনের নামে শাহাবুদ্দিনের মেয়ে বাদী হয়ে মামলা দায়ের করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন