বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা ঘিরে চমক: বাদ পড়ছেন এমিলিয়ানো মার্টিনেজ!

    আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা ঘিরে চমক: বাদ পড়ছেন এমিলিয়ানো মার্টিনেজ!
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াডে থাকছেন না বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির নির্দেশে তাকে এই সময়ে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ফিফা উইন্ডোর দুটি প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে স্কালোনি তার দলকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছেন। এ সময় তিনি তরুণ গোলরক্ষকদের সুযোগ দিতে চান, যাতে ভবিষ্যতের জন্য বিকল্প তৈরি হয়।

    এমিলিয়ানো মার্টিনেজ বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের অ্যাস্টন ভিলার হয়ে নিয়মিত খেলছেন। ক্লাব ও জাতীয় দলে দীর্ঘ মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তার শারীরিক ও মানসিক পুনরুদ্ধার নিশ্চিত করতে এই বিশ্রাম গুরুত্বপূর্ণ বলে মনে করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)।

    বিশ্লেষকদের মতে, স্কালোনির এই সিদ্ধান্ত দলকে তরুণদের পরীক্ষা করার সুযোগ দেবে এবং একইসঙ্গে মূল খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখতেও সহায়তা করবে।

    আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচে তরুণ গোলরক্ষকদের ঝালিয়ে নেয়ার লক্ষ্যেই মূলত মার্টিনেজকে বিশ্রাম দিতে চাইছেন স্কালোনি । অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচটি হবে লুয়ান্ডায়।

    আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্কালোনি নিজেই মার্টিনেজকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। যেহেতু মার্টিনেজ ২০২৬ বিশ্বকাপের জন্য দলের অপরিহার্য অংশ এবং প্রথম পছন্দের গোলরক্ষক, তাই কোচিং স্টাফ তাকে বিশ্রাম দিয়ে বিকল্প গোলরক্ষকদের পরখ করতে চাইছে।

    মার্টিনেজের অনুপস্থিতিতে ক্রিস্টাল প্যালেসের ওয়াল্টার বেনিতেজ প্রথম একাদশে সুযোগ পেতে পারেন। এছাড়াও, স্কোয়াডে জেরোনিমো রুলি এবং সদ্য অভিষেক হওয়া ফাকুন্দো কামবেসেসের মতো আরও দুই গোলরক্ষক থাকছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন