শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

    যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালের লড়াইয়ে আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন অপর সেমিফাইনালে লড়বে ভারত ও আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আল আমিরাতে স্থানীয় সময় সকাল ১১টায় পাশাপাশি দুই ভেন্যুতে ম্যাচ দুটি শুরু হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।

    গ্রুপপর্বে তিন ম্যাচের দুটিতে জিতে শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে অবশ্য শুরুটা ভালো হয়নি ফরিদ হাসানের দলের। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১১৩ রানের বড় ব্যবধানে হারে তারা। ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

    তবে পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪৫ রানে এবং মালয়েশিয়াকে ২০৫ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে যুবদল।

    শেষ দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম ভরসা ছিলেন আহসান মুমিন। শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ এবং মালয়েশিয়ার বিপক্ষে ১৫২ রান করেন তিনি। পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে নিজের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে বাবার অবদানের কথা তুলে ধরেছেন এই ব্যাটার।

    আহসান বলেন, ‘আমার ক্রিকেটে আসার পেছনে সবচেয়ে বড় অবদান বাবার। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল আমি ভালো ক্রিকেটার হব। বাসার পেছনে নেট আছে, সেখানে বাবা নিজেই আমাকে বল থ্রো করেন। সব সময় পাশে থেকেছেন। তাঁর কারণেই আজ এতদূর আসতে পেরেছি।’

    প্রিয় ক্রিকেটার হিসেবে শহীদ আফ্রিদির নাম উল্লেখ করেন আহসান। পাশাপাশি বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়ের বড় ইনিংসগুলো থেকেও অনুপ্রেরণা পান তিনি। আহসানের ভাষায়, ‘শহীদ আফ্রিদিকে ভালো লাগে। এ ছাড়া তাওহীদ হৃদয়ের ৩৫০ আর ২৪২ রানের ইনিংসের হাইলাইট দেখে অবাক হয়েছি যে এত বড় ইনিংসও খেলা যায়। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন