শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত
  • বিশ্বকাপ ঘিরে অ্যাডিডাসের চমক, একসঙ্গে ২২ দেশের জার্সি প্রকাশ

    বিশ্বকাপ ঘিরে অ্যাডিডাসের চমক, একসঙ্গে ২২ দেশের জার্সি প্রকাশ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইতিহাসের সবচেয়ে বড় হোম কিট সংগ্রহ উন্মোচন করেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অ্যাডিডাস (Adidas)। একসঙ্গে ২২টি দেশের নতুন হোম জার্সি প্রকাশ করেছে তারা, যেগুলোর নকশায় ফুটে উঠেছে সংশ্লিষ্ট দেশের ঐতিহ্য, ভূপ্রকৃতি ও সংস্কৃতির অনুপ্রেরণা।

    বুধবার (৫ নভেম্বর) অ্যাডিডাস তাদের আধिकारिक ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করে। নতুন জার্সিগুলোতে আধুনিক নকশার সঙ্গে ঐতিহ্যবাহী রঙের সংমিশ্রণ আনা হয়েছে, যা ফুটবলপ্রেমীদের কাছে নতুন মাত্রা যোগ করবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

    অ্যাডিডাসের এক বিবৃতিতে বলা হয়,

    “এই সংগ্রহের প্রতিটি জার্সি শুধু একটি ইউনিফর্ম নয়—এগুলো প্রতিটি দেশের গল্প, গর্ব ও পরিচয়ের প্রতিফলন।”

    প্রকাশিত নতুন কিটের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, জাপান, মেক্সিকো, বেলজিয়াম, মরক্কোসহ একাধিক শীর্ষ ফুটবল দেশের জার্সি। প্রতিটি কিটে ব্যবহৃত হয়েছে পুনর্ব্যবহারযোগ্য উপাদান ও উন্নতমানের HEAT.RDY প্রযুক্তি, যা খেলোয়াড়দের মাঠে ঠান্ডা ও স্বচ্ছন্দ রাখবে।

    ফুটবল বিশ্লেষকরা বলছেন, ২০২৬ বিশ্বকাপের আগেই অ্যাডিডাসের এই বিপুল কিট উন্মোচন বিশ্বকাপ ফ্যাশনে নতুন ধারার সূচনা করবে।

    বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে অ্যাডিডাসের সব ফেডারেশন হোম জার্সি সরাসরি দোকান, নির্বাচিত স্টোর ও adidas.com-এ পাওয়া যাবে।

    জার্সি উন্মোচনকৃত দেশের তালিকায় রয়েছে আলজেরিয়া, আর্জেন্টিনা, বেলজিয়াম, চিলি, কলোম্বিয়া, কোস্টা রিকা, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, জাপান, মেক্সিকো, নর্দার্ন আয়ারল্যান্ড, পেরু, কাতার, সৌদি আরব, স্কটল্যান্ড, স্পেন, সুইডেন, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা এবং ওয়েলস।

    প্রতিটি কিটের রঙ ও প্যাটার্নে ফুটে উঠেছে সংশ্লিষ্ট দেশের ইতিহাস, ঐতিহ্যবাহী নকশা, স্থাপত্য ও জনপ্রিয় পুরোনো জার্সির ছাপ। আধুনিকতার সংমিশ্রণ ও স্বাধীন ধারার ফুটবল উপস্থাপনই এ ডিজাইনগুলোর মূল লক্ষ্য। পাশাপাশি প্রতিটি প্রজন্মের ভক্তদের এক সূত্রে বাঁধার বার্তাও বহন করবে এগুলো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন