বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • এশিয়ান কাপ বাছাইপর্বে ছেত্রী ছাড়া মাঠে নামবে ভারত

    এশিয়ান কাপ বাছাইপর্বে ছেত্রী ছাড়া মাঠে নামবে ভারত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। তবে ভারতীয় সমর্থকদের জন্য এটি এক বড় ধাক্কা—দলের সবচেয়ে অভিজ্ঞ ও তারকা ফুটবলার সুনীল ছেত্রী এবার থাকছেন না দলে।

    বুধবার (৫ নভেম্বর) ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াডে তার নাম রাখেননি ভারতের প্রধান কোচ খালিদ জামিল। দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলের মুখ হিসেবে পরিচিত এই ফরোয়ার্ডের অনুপস্থিতি নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

    ভারতের হয়ে ১৫০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ছেত্রী কিছুদিন ধরেই ক্লান্তি ও ইনজুরির সমস্যায় ভুগছিলেন। কোচ জামিল জানিয়েছেন, “ছেত্রী বিশ্রামে আছেন। দলকে তরুণদের সুযোগ দিতে চাইছি, যাতে তারা নিজেদের প্রমাণ করতে পারে।”

    বাংলাদেশ দলের পক্ষ থেকেও ছেত্রীর অনুপস্থিতিকে ‘স্বস্তিদায়ক’ বলা হলেও তারা প্রস্তুত সম্পূর্ণ শক্তি নিয়েই। বাংলাদেশ কোচ বলেছেন, “ছেত্রী না থাকলেও ভারত শক্তিশালী দল। আমরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।”

    বাছাইপর্বের এই ম্যাচকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইনে, আর ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত এক ঐতিহাসিক ভারত-বাংলাদেশ লড়াইয়ের অপেক্ষায়।

    এ ম্যাচটি গ্রুপ ‘সি’-এর নিয়মরক্ষার লড়াই, কারণ দুই দলই আগেই বাছাই থেকে ছিটকে গেছে। তাই তরুণদের সুযোগ করে দিতে নতুন করে দল সাজিয়েছেন কোচ খালিদ। ১৫ নভেম্বর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে বেঙ্গালুরুতে বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে ভারতের প্রস্তুতি ক্যাম্প।

    ভারতের দলে ফরোয়ার্ড হিসেবে আছেন ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মোহাম্মদ সানান, রহিম আলি এবং বিক্রম প্রতাপ সিংহ। গোলরক্ষক হিসেবে ডাকা হয়েছে গুরপ্রীত সিংহ সান্ধু, হৃত্বিক তিওয়ারি ও সাহিলকে। ডিফেন্সে রয়েছেন সন্দেশ ঝিঙ্ঘান, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রালতে, মহম্মদ উভাইস, পরমবীর ও রাহুল বেকে।

    মিডফিল্ডে সুযোগ পেয়েছেন আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্ডেজ, লালরেমলুঙ্গা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিংহ নওরেম, নিখিল প্রভু ও সুরেশ সিংহ ওয়াংজাম।

    এর আগে ভারতের মাঠে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ গোলশূন্য ড্র করেছিল। বর্তমানে দুই দলই ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে যথাক্রমে ৩য় ও ৪র্থ স্থানে রয়েছে। গ্রুপের শীর্ষে আছে হংকং ও সিঙ্গাপুর, সমান ৮ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে হংকং।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন