শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ডেনমার্কে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন

    ডেনমার্কে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে ডেনমার্ক সরকার এক ঐতিহাসিক ও কঠোর পদক্ষেপ নিয়েছে। দেশটি ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের আইন প্রণয়ন করার সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এটি এক যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে অন্যান্য দেশকেও প্রভাবিত করতে পারে।

    শুক্রবার (৭ নভেম্বর) ডেনমার্ক সরকার জানায়, এই নতুন নীতি অপ্রাপ্তবয়স্কদের অনলাইন নিরাপত্তা জোরদার করবে। হাতে ফোন পেলে এখনকার সন্তানেরা খাওয়া ভুলে যায়, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাধ প্রবেশের সুযোগে কেউ কেউ অপরাধেও জড়িয়ে পড়ছে। এই উদ্বেগ থেকেই ডেনমার্ক এই কঠোর অবস্থানে যেতে চায়।

    ডেনমার্কের ডিজিটাল বিষয়ক মন্ত্রী ক্যারোলাইন স্টেজ বলেন, শিশুদের অনলাইন জীবনে ক্রমবর্ধমান ঝুঁকি, সোশ্যাল মিডিয়া আসক্তি, সহিংস ভিডিও, আত্মহত্যা ও আত্মক্ষতি সংক্রান্ত কনটেন্টের প্রভাব এবং মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রতিক্রিয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

    মন্ত্রী আরও বলেন, ডেনমার্কে ১৩ বছরের নিচে ৯৪ শতাংশ শিশুর অন্তত একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে এবং ১০ বছরের কম বয়সী শিশুদের মধ্যে অর্ধেকেরও বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এই পরিসংখ্যান দেশের জন্য উদ্বেগজনক, কারণ অল্প বয়সেই শিশুরা অনলাইনে বিষাক্ত কনটেন্ট, বুলিং, অনুপযুক্ত ভিডিও এবং মানসিক চাপের সম্মুখীন হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে তাদের স্বাভাবিক শৈশব, শিক্ষাজীবন এবং মানসিক স্বাস্থ্যে।

    তবে ডেনমার্কের ডিজিটাল মন্ত্রণালয় অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে একটি ছাড় রেখেছে। কোনো সন্তানের বাবা-মা যদি চান, তবে দুবছর আগে অর্থাৎ সন্তানের বয়স ১৩ বছর হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিবন্ধনের অনুমতি দিতে পারবে।

    মন্ত্রণালয় বলেছে, এই পদক্ষেপ শিশুদের বিশ্রাম, খেলা এবং ব্যক্তিগত বিকাশের জন্য আরও সময় দেবে। এখনো এই নিয়মটি পরিকল্পনার স্তরে আছে এবং ঠিক কোন কোন প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করা হবে, তা নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে, এটি প্রধান ও বড় প্ল্যাটফর্মগুলোকে লক্ষ্য করবে।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন