বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • জাহানারা-রুমানা অভিযোগের উত্তরে জ্যোতির ভাইয়ের ব্যাখ্যা

    জাহানারা-রুমানা অভিযোগের উত্তরে জ্যোতির ভাইয়ের ব্যাখ্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়েছে। সাবেক নির্বাচক ও টিম ম্যানেজারদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলার পর জাহানারা আলম সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়দের প্রতি জ্যোতির আচরণেরও অভিযোগ করেন।

    প্রাথমিকভাবে জ্যোতি অভিযোগগুলো অস্বীকার করেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তা বানোয়াট বলে মন্তব্য করে। তবে সাবেক নির্বাচকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পর বিসিবি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

    এদিকে, জ্যোতির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তার ভাই সম্রাট সালাউদ্দিন। তিনি ফেসবুকে লিখেছেন, দল ও খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। তিনি জ্যোতির বিরুদ্ধে সিন্ডিকেট বা গ্রুপিংয়ের অভিযোগকে অপপ্রচার হিসেবে উল্লেখ করে বলেন, যা ঘটছে তা ব্যক্তিগত আক্রোশের ফল। ড্রেসিংরুমে ব্যাগ টানা, বকা-ঝকা ইত্যাদি সাধারণ সম্পর্ক ও বন্ডিং, সিন্ডিকেট নয়।

    সম্রাট আরও উল্লেখ করেছেন, জ্যোতির হাত ধরে বাংলাদেশ নারী ক্রিকেট বিশ্বদরবারে এগিয়েছে। জাহানারা ও রুমানার ওপর ঘটে যাওয়া ঘটনার ন্যায় বিচার হওয়া উচিত। আমরা চাই সকল সত্য উদঘাটিত হোক এবং জ্যোতি আলো হিসেবে থাকুক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন