বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

রাজধানীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত ১

রাজধানীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত ১
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে এক ফাঁকা জায়গায় এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনা সোমবার (১০ নভেম্বর) ঘটে। প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা কলেজের সামনে গুলি ছুঁড়েই দ্রুত পালিয়ে যায়। আহত ব্যক্তিকে তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল সূত্র জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে একজনকে আনা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন