শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ট্রাম্পকে ভয় না পাওয়ার ঘোষণা জেলেনস্কির

    ট্রাম্পকে ভয় না পাওয়ার ঘোষণা জেলেনস্কির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পাই না। বিশ্বের অনেকেই ট্রাম্পকে ভয় পায়, কিন্তু আমি তা করি না। আমরা আমেরিকার শত্রু নই, বরং বন্ধু,” জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আরও বলেছেন, ট্রাম্পকে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং তাদের সম্পর্ক “গঠনমূলক”।

    মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তাসংস্থা আনাদোলু।

    সাম্প্রতিক রুশ হামলায় ইউক্রেনের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার পর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে তার গত অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকটি ‘স্বাভাবিক, ব্যবসায়িক ও গঠনমূলক’ ছিল।

    তার ভাষায়, তিনি (ট্রাম্প) কিছু ছুড়ে মারেননি, এটা আমি নিশ্চিত। বৈঠকে আমরা ইউক্রেনের প্রতিরক্ষা প্রয়োজন ও মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করার উপায় নিয়ে আলোচনা করেছি।

    জেলেনস্কি আরও বলেন, আমেরিকান জনগণের গণতান্ত্রিক পছন্দের প্রতি তিনি শ্রদ্ধাশীল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক বহু বছর, হয়তো কয়েক দশক কিংবা শতাব্দীজুড়ে কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে উঠেছে।

    তিনি বলেন, ব্রিটেনের রাজা চার্লস ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ট্রাম্প রাজা চার্লসকে খুব সম্মান করেন এবং তাকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন।

    ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতাদের কাছ থেকে ২৭টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া নিজস্ব প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে ধার দিতেও তিনি ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানান।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন