বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • রোনালদোর আত্মবিশ্বাসে ‘না’ বললেন নাজারিও

    রোনালদোর আত্মবিশ্বাসে ‘না’ বললেন নাজারিও
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্যারিয়ারের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তবুও থামছে না কে সেরা—এই অনন্ত বিতর্ক। সম্প্রতি সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেকে ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় বলে দাবি করেছেন রোনালদো। তবে তার এই বক্তব্যের সঙ্গে একমত নন ফুটবল বিশ্বের আরেক কিংবদন্তি, রোনালদো নাজারিও।

    ইএসপিএনের এক সাক্ষাৎকারে রোনালদো নাজারিও বলেন, ক্রিস্টিয়ানো সবভাবে গোল করেছে—পজিশন বদলানোর পরও। এটা সহজ কাজ নয়; নিঃসন্দেহে সে ইতিহাসের সেরাদের একজন। কিন্তু সেরা? আমি একমত নই। তার মতামতকে আমি সম্মান করি, তবে আমি তাকে ইতিহাসের সেরা দশের মধ্যে রাখব।

    সেরা ফুটবলার প্রসঙ্গে নিজের অবস্থান নিয়েও তিনি বলেন, সত্যি বলতে আমি এসব আলোচনায় জড়াতে পছন্দ করি না। কিছু মানুষ নিজেদের সম্পর্কে খুব উচ্চ ধারণা রাখে। আমি বরং চাই মানুষ আমার পারফরম্যান্স নিয়ে কথা বলুক—আমি কী করেছি, কেমন খেলেছি—নিজেকে নিয়ে বড়াই করার চেয়ে সেটাই গুরুত্বপূর্ণ।

    মেসি-রোনালদো বর্তমান প্রজন্মের কাছে সেরা হলেও প্রবীণ বা নস্টালজিক ভক্তদের কাছে আরেকটি নাম সবসময়ই থাকে—রোনালদো নাজারিও। 

    দুইবারের বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ানকে তার যুগের সেরা স্ট্রাইকার তো বটে, ফুটবল ইতিহাসের সেরা স্ট্রাইকার হিসেবে অবিহিত করা হয়। ইতিহাসের সেরা খেলোয়াড়দের আলোচনায় তার আসন প্রাপ্য এবং এই বিষয়ে মত দেওয়ারও পূর্ণ অধিকার তার রয়েছে।

    এর আগে রোনালদো বলেন, যদি কেউ বলে, ‘ক্রিস্টিয়ানোকে তার ক্যারিয়ার বাঁচাতে বিশ্বকাপ জিততে হবে’—তাহলে সেটা ভুল। আমি পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। এর আগে দেশটি কখনও কিছু জিতেনি। আমি খুশি, খুবই খুশি, কিন্তু একজন খেলোয়াড়কে সংজ্ঞায়িত করার জন্য এটা একমাত্র মাপকাঠি নয়। এটা কোনো আবেশ নয়।

    কে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফুটবলার—এই বিতর্ক আরও বহু বছর চলবে। যদিও রোনালদোর কাছে বিশ্বকাপ জয়ই সব নয়, তবুও যদি তিনি ২০২৬ সালের বিশ্বকাপে ট্রফি জিততে পারেন, তবে নিঃসন্দেহে ফুটবল ইতিহাসের শীর্ষ আসনে তার নাম আরও উজ্জ্বলভাবে খোদাই হবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন