বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • সাংবাদিকদের প্রতি ক্ষমাপ্রার্থী বিসিবি সভাপতি

    সাংবাদিকদের প্রতি ক্ষমাপ্রার্থী বিসিবি সভাপতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুই দিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের শেষ দিন (১০ নভেম্বর) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবেশে বাধার কারণে সাংবাদিকরা বর্জনের ঘোষণা দেন। এই ঘটনাকে “অনাকাঙ্ক্ষিত” বলে উল্লেখ করে সংবাদকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

    সোমবার বিকেলে কনফারেন্স শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগের দিনই (৯ নভেম্বর) বিসিবির পক্ষ থেকে সংবাদকর্মীদের আমন্ত্রণ জানানো হলেও, নির্ধারিত সময়ে উপস্থিত সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এমনকি সংবাদ সংগ্রহ বা ফুটেজ নেয়ার সুযোগও পাননি তারা।

    নির্ধারিত সময় বিকেল ৪টায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও, প্রায় ৪টা ৪০ মিনিটে সাংবাদিকদের প্রবেশের অনুরোধ জানানো হয়। এতে ক্ষুব্ধ সাংবাদিকরা বয়কটের সিদ্ধান্ত নেন। পরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াঁ ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলেও সাংবাদিকরা সিদ্ধান্তে অনড় থাকেন।

    দুই দিন পর, মঙ্গলবার (১২ নভেম্বর) এক ভিডিওবার্তায় বিসিবির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন,
    গত ১০ নভেম্বর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। আমি নিজেই আপনাদের সেখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু আমাদের প্রস্তুতির ঘাটতির কারণে আপনাদের উপযুক্ত সম্মান দেখানো সম্ভব হয়নি। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।

    তিনি আরও বলেন, এই ব্যর্থতার জন্য আমাদের কোন বিভাগের ভুল হয়েছে, তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা ক্রিকেটের বড় স্টেকহোল্ডার, ভবিষ্যতে আমরা চেষ্টা করব যেন এমন ভুল আর না হয়।

    বিসিবি সভাপতির এই ক্ষমা প্রার্থনা সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা ও সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন