শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ইসরায়েল খুলে দিয়েছে উত্তর গাজার গুরুত্বপূর্ণ ক্রসিং

    ইসরায়েল খুলে দিয়েছে উত্তর গাজার গুরুত্বপূর্ণ ক্রসিং
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা কর্তৃক সরবরাহিত মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে বুধবার (১২ নভেম্বর) তারা উত্তর গাজার একটি গুরুত্বপূর্ণ ক্রসিং খুলেছে  ,জানিয়েছে ইসরায়েল ।খবর আল জাজিরার। 

    ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক বিষয়ক তত্ত্বাবধানকারী ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগ্যাট সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছে, আজ জিকিম ক্রসিংটি গাজা উপত্যকায় মানবিক সহায়তা ট্রাক প্রবেশের জন্য খুলে দেওয়া হয়েছে।

    বার্তা সংস্থা এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে, কোগ্যাট-এর এক মুখপাত্র বলেন, দক্ষিণ গাজায় কেরেম শালোম ক্রসিংয়ের মতো এই ক্রসিংটি এখন স্থায়ীভাবে খোলা থাকবে। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই ক্রসিং দিয়েই বেশিরভাগ সহায়তা প্রবেশ করেছে।

    এদিকে যুদ্ধবিরতির পরেও গাজায় দেড় হাজারের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল। বিবিসি ভেরিফাইয়ের পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গত ১০ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজার যেসব এলাকায় ইসরায়েলের নিয়ন্ত্রণ ছিল সেখানে দেড় হাজারের বেশি ভবন ধ্বংস করেছে দখলদার বাহিনী।

    গত ৮ নভেম্বর সর্বশেষ তোলা ছবিতে দেখা গেছে যে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নিয়ন্ত্রিত পুরো এলাকা এক মাসেরও কম সময়ের মধ্যে ধ্বংস করা হয়েছে।

    ধ্বংসপ্রাপ্ত ভবনের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেক বিশেষজ্ঞ যুক্তি দিয়েছেন যে, এভাবে ভবন ধ্বংস করা যুক্তরাষ্ট্র, মিশর, কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্তাবলী লঙ্ঘন করতে পারে। তবে আইডিএফের এক মুখপাত্র বিবিসি ভেরিফাইকে বলেছেন যে, তারা যুদ্ধবিরতি কাঠামো অনুসারে কাজ করছে।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার জন্য ২০ দফা শান্তি পরিকল্পনা যুদ্ধবিরতির ভিত্তি বলছে, বিমান এবং কামান দিয়ে বোমাবর্ষণসহ সব সামরিক অভিযান স্থগিত করা হবে। তিনি তখন থেকেই বারবার বলে আসছেন যে, যুদ্ধ শেষ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন