বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • নারীর প্রতি অশোভন আচরণ সহ্য নয়: রুবাবা দৌলা

    নারীর প্রতি অশোভন আচরণ সহ্য নয়: রুবাবা দৌলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিহাসে প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন রুবাবা দৌলা। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্যে তিনি নিজের অনুভূতি, লক্ষ্য এবং নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে দৃঢ় অবস্থানের কথা জানান।

    বিসিবির নতুন দায়িত্ব পেয়ে রুবাবা দৌলা বলেন, আমি আসলে খুবই আনন্দিত আপনাদের সামনে আসতে পেরে। খুবই সম্মানিত বোধ করছি যে এই দায়িত্বটি আমাকে দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য থাকবে ক্রিকেটের মান আরও উন্নত করা, সবাই মিলে সামনে এগিয়ে যাওয়া।

    তিনি আরও বলেন, আজ আমি শুধু বিসিবি পরিচালক হিসেবে দাঁড়িয়ে আছি তা নয়, আমি একজন নারী হিসেবেও দাঁড়িয়ে আছি। দেশের প্রেক্ষাপটে নারীরা অনেক দূর এগিয়েছে, আমরা সেই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে চাই।

    বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে রুবাবা দৌলা স্পষ্ট করে জানান, নারীদের প্রতি যে কোনো ধরনের অসদাচরণের ক্ষেত্রে বিসিবির অবস্থান হবে সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’। তার ভাষায়, আমি চাই নারী ক্রিকেটারদের সেফটি ও সিকিউরিটি নিশ্চিত করতে। যে কোনো ধরনের হেনস্তার বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।

    বিসিবির এই নতুন অধ্যায়ে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব আরও বিস্তৃত করতে চান রুবাবা দৌলা। পাশাপাশি নারী ক্রিকেটের বিকাশে অবকাঠামো ও পেশাদার মান বাড়ানোর দিকেও নজর দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন