শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • যুক্তরাষ্ট্রের অনুমোদনে তাইওয়ানের জন্য সামরিক সরবরাহ

    যুক্তরাষ্ট্রের অনুমোদনে তাইওয়ানের জন্য সামরিক সরবরাহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ৩৩ কোটি ডলারের সামরিক যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে। এটি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তাইওয়ানের প্রতি প্রথমবারের মতো অনুমোদিত সামরিক সরবরাহ।

    তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে সংবাদ প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

    শুক্রবার(১৪ নভেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই অস্ত্র বিক্রি সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, বেইজিং তার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

    চীনের দাবি তাইওয়ান তাদের ভৌগোলিকগত অবিচ্ছেদ্য অংশ। তাই প্রয়োজনে বলপ্রয়োগ করে দ্বীপটিকে নিজের নিয়ন্ত্রণে আনা হবে। ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলেও তাইওয়ানে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র। তাই চীনের সম্ভাব্য হামলা ঠেকাতে প্রধান প্রতিরোধকারী শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে যুক্তরাষ্ট্র।

    মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, তাইওয়ান এফ-১৬, সি-১৩০ এবং দেশীয় ডিফেন্স ফাইটার (আইডিএফ) বিমানের জন্য নন-স্ট্যান্ডার্ড কম্পোনেন্টস, অতিরিক্ত ও মেরামত যন্ত্রাংশ, কনজিউমেবলস, এক্সেসরিজ এবং রিপেয়ার-অ্যান্ড-রিটার্ন সাপোর্ট চেয়েছিল। সে অনুযায়ী তাদের নিকট সামরিক যন্ত্রাংশ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    চীনের অব্যাহত সামরিক চাপের মুখে আরও আগেই তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সরকার প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর অঙ্গীকার করেছিল।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন