শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • হঠাৎ বৃষ্টিতে মক্কা শহরে জরুরি সতর্কতা

    হঠাৎ বৃষ্টিতে মক্কা শহরে জরুরি সতর্কতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের মক্কায় হঠাৎ ভারী বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় দক্ষিণাঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। বুধবার (১২ নভেম্বর) দ্য সিয়াসাত ডেইলির প্রতিবেদনে বলা হয়, বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে গেছে এবং যান চলাচল ব্যাহত হয়েছে।

    যদিও গ্র্যান্ড মসজিদ ও মধ্য মক্কায় বৃষ্টিপাত হয়নি, সেখানে শুধু প্রবল বাতাস ও মেঘলা আকাশ দেখা যায়। তবে দক্ষিণ মক্কায় পরিস্থিতি ভিন্ন। শিলাবৃষ্টি, প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হওয়ায় এনসিএম ওই এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। সতর্কতা রাত পর্যন্ত বহাল ছিল।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ডিফা’কসহ বেশ কয়েকটি এলাকায় যানবাহন জলাবদ্ধ রাস্তায় দিয়ে চলাচল করছে। টানা দ্বিতীয় দিনের মতো সেখানে বৃষ্টি হয়েছে।

    এনসিএমের মুখপাত্র হুসেইন আল-কাহতানি এক্সে দেওয়া বিবৃতিতে জানান, আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সৌদির বহু অঞ্চলে আরও এক দফা মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তিনি সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পাশাপাশি নিম্নাঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন