শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ২ শতাধিক পণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প

    ২ শতাধিক পণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাধারণ জনগণের তীব্র সমালোচনার মুখে কফি, গরুর মাংস, কলা, কমলার রসসহ দুই শতাধিক খাদ্যপণ্যের ওপর আরোপ করা অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প এ সংক্রান্ত আদেশে সই করেন, যা ইতোমধ্যে সারাদেশে কার্যকর হয়েছে।

    শুক্রবার এয়ারফোর্স ওয়ানের ফ্লাইটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন,
    “কিছু খাদ্যপণ্যের দাম বেড়ে গিয়েছিল। মূল্যবৃদ্ধি ঠেকাতেই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে কোনো মূল্যস্ফীতি নেই—এ ধারণা ভুল।”

    প্রসঙ্গত, ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের প্রায় আড়াই মাসের মাথায় ২ এপ্রিল গত ২ এপ্রিল বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। অতিরিক্ত এই শুল্ক আরেপকে ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা’ বলেও উল্লেখ করেছিলেন তিনি।

    ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে গুরুতর নেতিবাচক প্রভাব পড়ে। মার্কিন বাজারে বিভিন্ন দেশের পণ্যের উপস্থিতি কমে যায়। ফলে খাদ্য ও কৃষিজসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়।

    যুক্তরাষ্ট্রের খাদ্য ও কৃষি বাজারে পণ্যের সরবরহা আসত এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে। এসব মহাদেশভুক্ত প্রায় সব দেশের ওপর উচ্চ রপ্তানি শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন এবং এর আঁচ বেশ ভালোভাবেই পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের খাদ্যপণ্যের বাজারে।

    দেশটির খাদ্যপণ্যের বাজার বিষয়ক সূচক কনজ্যুমার প্রাইস ইনডেক্সের সেপ্টেম্বর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরের তুলনায় ২০২৫ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে গরুর মাংসের কিমার দাম বেড়েছে ১৩ শতংশ এবং স্টেকের দাম বেড়েছে ১৭ শতাংশ। এছাড়া কলার দাম বেড়েছে ৭ শতাংশ, টমেটোর দাম বেড়েছে ১ শতাংশ এবং সার্বিকভাবে সব খাদ্যপণ্যের দাম বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ।

    যুক্তরাষ্ট্রের খাদ্যপণ্য ব্যবসায়ীদের জাতীয় সংস্থা ফুড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের শুল্ক প্রত্যাহারের পদক্ষেপকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, “এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তা, আমদানিকারক, উদ্যোক্তা এবং খাদ্য সরবরাহ চেইনের সঙ্গে সংশ্লিষ্ট সবাই লাভবান হবে।”

    শুক্রবারে এয়ারফোর্স ১ এর ফ্লাইটে সাংবাদিকরা প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন যে ভবিষ্যতে তার শুল্কনীতিতে আরও কোনো পরিবর্তন আসবে কি না।

    জবাবে ট্রাম্প বলেন, “আমার মনে হয় না আর কোনো পরিবর্তনের প্রয়োজন আছে। আমরা শুধু একটু পিছিয়ে এসেছি। কফির দাম বেশ খানিকটা বেড়ে গিয়েছিল, খুব শিগগিরই তা স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন