শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • গাড়িবোমা ঘটনার তদন্তে ৪ চিকিৎসকের নিবন্ধন লাইসেন্স বাতিল

    গাড়িবোমা ঘটনার তদন্তে ৪ চিকিৎসকের নিবন্ধন লাইসেন্স বাতিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিল্লিতে গাড়িবোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজন চিকিৎসকের নিবন্ধন বাতিল করেছে ভারতের মেডিকেল নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)। ওই চিকিৎসকদের মধ্যে মুজাফফর আহমেদ, আদিল আহমেদ রাথের, মুজাম্মিল শাকিল ও শাহীন সাঈদ রয়েছেন।

    নিবন্ধন বাতিলের ফলে এই চার চিকিৎসক এখন থেকে ভারতের কোথাও চাকরি কিংবা স্বাধীনভাবে প্র্যাকটিস করতে পারবেন না। এক বিবৃতিতে এনএমসির পক্ষ থেকে বলা হয়েছে, এই চার চিকিৎসকের বিরুদ্ধে সন্ত্রাসী নেটওয়ার্কে সংশ্লিষ্টতার অভিযোগ এবং সেই অভিযোগের পক্ষে থাকা সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাদের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এনএমসি।

    এই চার চিকিৎসকের মধ্যে মুজাফফর আহমেদ, আদিল আহমেদ রাথের, মুজাম্মিল শাকিল কাশ্মিরের বাসিন্দা। আর শাহীন সাঈদের বাড়ি উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌ। এই চার জনের ব্যাপরে জম্মু-কাশ্মির পুলিশ, জম্মু-কাশ্মীর মেডিক্যাল কাউন্সিল এবং উত্তরপ্রদেশ মেডিক্যাল কাউন্সিলের কাছ থেকে এই তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে ন্যাশনাল মেডিকেল কমিশন। কমিশনের শুক্রবারের বিবৃতিতে এই, “ডাক্তারের পেশায় যে সততা, নিবেদন প্রয়োজন, তার সঙ্গে এবং জনসাধারণের আস্থার সঙ্গে এই চার চিকিৎসকের আচরণ অসঙ্গতিপূর্ণ।’’

    গত ১০ নভেম্বর সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে নয়াদিল্লির পর্যটন এলাকা লাল কিল্লার একটি মেট্রো স্টেশনের কাছে একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হন ওই গাড়ির চালকসহ ১৩ জন এবং আহত হন কমপক্ষে ৩০ জন।

    এই বিস্ফোরণের প্রধান সন্দেহভাজন উমর নবী সেদিন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলার বাসিন্দা উমর নিজেও চিকিৎসক ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটির চালক ছিলেন উমর।

    দিল্লি বিস্ফোরণে সংশ্লিষ্টতা : ৪ চিকিৎসকের নিবন্ধন বাতিল করল ভারত

    দিল্লিতে বিস্ফোরণের প্রায় দু’সপ্তাহ আগে জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলায় পাকিস্তানি কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই মহম্মদের পোস্টার সাঁটতে গিয়ে গ্রেপ্তার হন আদিল আহমেদ রাথের। পরে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হরিয়ানার ফরিদাবাদ জেলা থেকে মুজাফফর আহমেদ, মুজাম্মিল শাকিল এবং উত্তরপ্রদেশের শাহারানপুর জেলা থেকে গ্রেপ্তার করা হয় শাহীন সাঈদকে। এই তিনজনকে গ্রেপ্তারের দু’দিন পরই ঘটে বিস্ফোরণকাণ্ড।

    গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদাবাদ ও শাহারানপুর থেকে মোট ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। এই বিস্ফোরক উদ্ধারের দু’দিন পরেই দিল্লিতে গাড়িবোমার বিস্ফোরণ হয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন