শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি
  • জাহানারার অভিযোগে জ্যোতির পাল্টা জবাব

    জাহানারার অভিযোগে জ্যোতির পাল্টা জবাব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ নারী ক্রিকেট দলের ভেতরে সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্ক সামনে এসেছে। টাইগ্রেস দলের পেসার জাহানারা আলমের দেওয়া এক সাক্ষাৎকারের পর অন্য নারী ক্রিকেটাররাও বিভিন্ন অভিযোগ তুলে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। জাহানারা তার সাক্ষাৎকারে দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ করেছেন।

    এই অভিযোগের জবাবে এবার জাহানারার ওপর প্রশ্ন তুলে সরাসরি মুখ খুলেছেন অধিনায়ক জ্যোতি। জ্যোতি বলেন, জাহানারা আপু মন্টি আপু নামের এক আপুর সঙ্গে একসঙ্গে থাকে, একসঙ্গে খেলে, খায়দায়, ঘুরে বেড়ায়। আমরা সবসময় জানতাম তারা খুব ভালো বন্ধু, এক পরিবার মতো। তাদের সম্পর্কে কখনও কোনো প্রশ্ন উঠেনি।

    অধিনায়ক আরও বলেন, জাহানারা ব্যক্তিগত স্বার্থে অযৌক্তিক কথাবার্তা ছড়িয়ে নারী দলকে অপমানিত করেছেন। আমার সামাজিক এবং পারিবারিক পরিচিতরা জানেন আমি কেমন মানুষ। তবে বাকি লোকেরা আমাদের নিয়ে কী ভাবে ভাবছে সেটাই বেশি গুরুত্বপূর্ন। জাহানারার এসব আচরণ নারী দলের সম্মানকে হেয় করে।

    নারী ক্রিকেট দলের এই বিতর্ক এখনো সমাধান হয়নি এবং দলের অভ্যন্তরে উত্তেজনা অব্যাহত রয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন