শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • মেক্সিকোতে সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশসহ ১২০ জন আহত

    মেক্সিকোতে সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশসহ ১২০ জন আহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেক্সিকোতে সরকারের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভে নামেছে হাজার হাজার মানুষ। শনিবার (১৫ নভেম্বর) মেক্সিকো সিটিতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১২০ জন আহত হয়েছেন, যার মধ্যে ১০০ জন পুলিশ কর্মী বলে জানানো হয়েছে।

    বিক্ষোভকারীরা সহিংস অপরাধ ও প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মেক্সিকোর রাজধানীতে সমাবেশ করেন। পরে এই বিক্ষোভ অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। শেইনবাউমের দাবি, এই সমাবেশটি তাদের সরকারবিরোধী ডানপন্থি রাজনীতিকরা অর্থায়ন করছে।

    বিবিসির খবরে বলা হয়, বিক্ষোভটি জেনারেশন জেডের যুব গ্রুপ আয়োজন করে এবং এতে অংশগ্রহণ করেন দেশটির সাধারণ নাগরিকরা। এর আগে থেকেই দেশটির জনগণ সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো উরুপানের মেয়র কার্লোস মানজোর হত্যা, যিনি কার্টেলদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছিলেন।

    বিক্ষোভকারীরা ন্যাশনাল প্যালেসের চারপাশের বেরিকেডের কিছু অংশ ভেঙে ফেলেন।  সে সময় জনতাকে প্রতিরোধ করতে টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। মেক্সিকো সিটি নিরাপত্তা প্রধান পাবলো ভাজকেজ জানিয়েছেন, ডাকাতি ও আক্রমণের অভিযোগে ২০ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

    বিক্ষোভকারীরা আন্দোলনের সময় “আমরা সবাই কার্লোস মানজো” লেখা ব্যানার ধরেছিলেন। আর কেউ কেউ কাউবয় টুপি পরে তার প্রতি শ্রদ্ধা জানান। মানজো গেল ১ নভেম্বর ডে অব দ্য ডেড উৎসবে অংশ নেয়ার সময় গুলিবিদ্ধ হন। তিনি তার শহরে মাদক চক্র ও কার্টেল সহিংসতা সম্পর্কে উন্মুক্তভাবে কথা বলতেন এবং সশস্ত্র কার্টেলদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানাতেন।

    শাইনবাউম কার্টেল বিরোধী পদক্ষেপ নিলেও মাদকবিরোধী সর্বাত্মক যুদ্ধের আহ্বানকে মেনে নেননি। পূর্ববর্তী প্রেসিডেন্টদের এমন প্রচেষ্টা রক্তক্ষয়ী পরিণতি দিকে নিয়ে গিয়েছিল। বিক্ষোভের কয়েকদিন আগে শাইনবাউম জানিয়েছেন, এটি অনলাইনে বট দ্বারা প্রচার করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা ব্যক্তির স্বাধীনতা এবং বিক্ষোভের অধিকার সমর্থন করি, কিন্তু সমস্যা হলো কে এই সমাবেশটি প্রচার করছে। যাতে কোনো মানুষ ব্যবহৃত না হয়, তাই মানুষের জানা উচিত কীভাবে এটি সংগঠিত হয়েছে।’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন