বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • বাফুফের কাছে দুঃখ প্রকাশ করলেন বিসিবি সভাপতি

    বাফুফের কাছে দুঃখ প্রকাশ করলেন বিসিবি সভাপতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক অনুষ্ঠানে ফুটবল ও ফুটবলারদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন সংগীতশিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবর। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে ব্যাখ্যা চেয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। চার দিন পর অবশেষে বাফুফের চিঠির জবাব দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

    শনিবার (১৫ নভেম্বর) পাঠানো আমিনুলের স্বাক্ষরিত চিঠিতে স্পষ্ট করা হয়েছে, আসিফ আকবরের বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত ছিল এবং তিনি কাউন্সিলর হিসেবে মন্তব্য করেছেন, বিসিবির পরিচালক হিসেবে নয়। চিঠিতে বলা হয়েছে, জেলা পর্যায়ের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও ব্যক্তিগত হতাশার কারণে ওই মন্তব্যের সূত্রপাত।

    বক্তব্যটি সম্পূর্ণ ব্যক্তিগত ছিল বলে জানিয়ে চিঠিতে লেখা হয়েছে, কোনো ব্যক্তির মতামত কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে প্রতিফলন করে না।

    ফুটবলারদের নিয়ে সরাসরি নেতিবাচক মন্তব্যে আসিফকে ক্ষমা চাওয়ার দাবি জানায় সোনালী অতীত ক্লাবসহ সাবেক ফুটবলাররা। যদিও আসিফ এখনো ক্ষমা চাননি, বিসিবি সভাপতি বাফুফের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, উক্ত বক্তব্যের কারণে ফুটবল পরিবার বা ভক্তদের মনে কোনো আঘাত বা বিভ্রান্তি তৈরি হয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

    দেশের দুই জনপ্রিয় খেলা ফুটবল ও ক্রিকেটের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ রাখার প্রতিশ্রুতি জানিয়ে বিসিবি সভাপতি চিঠিতে আরও উল্লেখ করেন, দেশের ক্রীড়াঙ্গনে ফুটবলের অবদান অনস্বীকার্য। খেলাধুলা প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং ঐক্যের প্রতীক এ লক্ষ্যেই সব ক্রীড়া সংগঠনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখবে বিসিবি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন